
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
ঢাকাই সিনেমায় ‘দ্য স্টোরি অব সামারা’ ও ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইতমধ্যে সিনেপাড়ায় পরিচিতি পেলেও ক্যাটওয়াক মডেল ও বিজ্ঞাপনের স্থিরচিত্রের মডেল হিসেবে অনেক আগে থেকেই পরিচিত মুখ সাঞ্জু জন। অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আহমেদ জিহাদ নির্মাণ করছেন ‘বিচ্ছু’ সিনেমাসহ আরো অনেক কাজে অভিনয় করছেন মডেল ও চিত্রনায়ক সাঞ্জু জন। এছাড়াও মিউজিক্যাল ফিল্মেও জন কাজ করছেন! এবার হলিউড ও জাজ মাল্টিমিডিয়ায় সিনেমায় জন, জাজের অফিশিয়াল ফেসবুক পেজে একথা জানান, যা নিম্নরূপ :
এই করোনাকালে সবাই একত্রিত হয়ে প্রেস কনফারেন্স করে শিল্পীদের সাথে পরিচয় করানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি- জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজ থেকে প্রতি সপ্তাহে একজন করে হলিউড ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘MR-9 – মাসুদ রানা’ চলচ্চিত্রের শিল্পীদের নাম ঘোষণা করবো। আজকের শিল্পী-
‘সাঞ্জু জন’
ঢাকার ছেলে সাঞ্জু জন। ২০০৭ সালে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু। ২০০৭ এবং ২০০৯ সালে জাতীয় পর্যায়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরইমধ্যে বিভিন্ন ব্রান্ডের এম্বাসেডর সহ টেলিভিশন কমার্শিয়াল, মিউজিক ভিডিওতে পারফর্ম করে খ্যাতি লাভ করেন। ২০১৩ সালে ‘দ্য স্টোরি অব সামারা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। তারপর ‘আমি তোমার হ’তে চাই’, ‘বাংলার পাগলু’ ও ‘ঢাকা অ্যাটাক’ উল্লেখযোগ্য চলচ্চিত্র। রিলিজের অপেক্ষায় চলচ্চিত্র ‘বন্ধন’, নীলিমা ও ‘বিচ্ছু’। চলচ্চিত্রের পাশাপাশি বেশকিছু ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
‘MR-9 – মাসুদ রানা’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সাঞ্জু জন -কে পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত।
সঙ্গে থাকুন…
