Wednesday, April 22

ভিন্ন আঙ্গিকে ‘সিলভীয়া এন্টারপ্রাইজ’ ও নারী উদ্যোক্তা সিলভীয়া

নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: একজন উদ্যোক্তাকে উদ্যোক্তা হিসেবে দেখা উচিৎ, নারী উদ্যোক্তা হিসেবে নয়। কিন্তু এই মুহর্তে আমাদের দেশে নারী তথা নারী উদ্যোক্তা ও নারী পেশাজীবিরা পুরষদের মতো নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাননা। এটা সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক- এটা একটা সমস্যা। নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলা করেন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবেলা করতে হয়না।

“কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষিনা নারী” এই কথটি চরম সত্যি হলেও আমাদের দেশের মানুষ কোন কালেই মানত না এই অমিয় বাণী। পুরুষ শাসিত এই সমাজে প্রত্যেকের ধারণা ছিল নারী দৌড় হ্যাসেল অবদি। কিন্তু সময়ের সাথে সাথে আজ বাঙ্গালী ললনারা যে হাতে চুল বাধেঁ সেই হাতে বিশ্ব জয় করে। বর্তমানে দেশের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপশি নারীরাও এগিয়ে। আর দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন দ্রুত। এর মধ্যে বেশিরভাগ নারীই স্বনির্ভরতার জন্য চাকরিতে যাচ্ছেন। আর কিছু নারী এগিয়ে আসছেন ঝুঁকিপূর্ণ পেশা ব্যবসায়। তারা নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। নিজেদের পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করছেন।

‘সিলভীয়া এন্টারপ্রাইজ’ এর নাশিতা রহমান সিলভীয়া দীর্ঘদিন যাবৎ নিজের ব্যবসায়িক অনলাইন প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত কারণে দূরে ছিলেন। অবশেষে আড়াল ভেঙ্গে প্রকাশ্যে আসলেন সিলভীয়া। এবার পুরোদমে কাজ করার আশ্বাস প্রকাশ করেছেন।

তিনি জানান; গত ২০১৯ সালের জুনে আমার অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান “সিলভীয়া এন্টারপ্রাইজ ” এর সূচনা করেছিলাম। ব্যক্তিগত কারণে দূরে ছিলাম; অবশেষে নতুনরূপে কাজ করতে যাচ্ছি। এখানে নিজের ডিজাইন করা ডিজাইনিং শাড়ী; ব্রাইডাল লেহেঙ্গা; ব্রাইডাল ড্রেস; ব্রাইডাল গাউন; জুয়েলারি ; ঘড়ি; এক্সপোর্ট ও ইমপোর্ট মালামাল; ছেলেদের পাঞ্জবী; টি-শার্ট; প্যান্ট; বাচ্চাদের আইটেম ও ফুড আইটেমও পাওয়া যাবে। তিনি আরো জানান; ভালো ও মানসম্মত জিনিসের এক অনন্য নাম হবে ” সিলভীয়া এন্টারপ্রাইজ। ” বহদূর এগিয়ে যেতে চান। সকলের দোয়াপ্রার্থী

তিনি নারী উদ্যোক্তাদের সফল হতে কিছু টিপসও শেয়ার করেছেন যা নিম্নরূপ:
১. আগে তোমার জীবন থেকে দুর্বলতা গুলো বাদ দাও।
২. অন্যকে বেশি সময় না দিয়ে নিজেকে সময় দাও।
৩. অন্যের সফলতার গল্প না শুনে ব্যর্থতার গল্প শোন। কারণ ব্যর্থতার গল্প থেকে সফল হওয়ার অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ।
৪. কোন কাজকে অবহেলা করো না। সময়ের কাজ সময়ে করো ।
৫. পরের উপর নির্ভর করা বাদ দাও, আত্মনির্ভরশীল হও।
৬. নিজের কাজে মন দাও।
৭. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। তিনি তোমাকে পথ দেখাবেন।
৮. নিজের পরিবারকে ভালোবাসো। কারণ তোমার দুর দিনে তোমার পরিবারই তোমার পাশে রবে ।
৯. বেশী বেশী বই পড়। কারণ বই থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে । যা তোমাকে সফল হতে সাহায্য করবে ।
১০. প্রচুর পরিমানে পরিশ্রম করো । মনে রেখো , পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।

Leave a Reply