

স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: প্রকাশিত হলো তরুণ সম্ভাবনাময়ী মডেল অভিনেত্রী অবন্তী রানীর নতুন মিউজিক ভিডিও “এত দুঃখ কোথায় রাখি”। এই মিউজিক ভিডিওটি এএস মিউজিক স্টেশন এর ব্যানারে প্রকাশিত হয়েছে। গানে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী দারা খান, গানটির কথা ও সুর করেছেন এসএম সোহেল। গানটির সংগীত আয়োজন করেছে এএইচ জীবন।
“এত দুঃখ কোথায় রাখি” গানটির মডেল অবন্তীর সাথে কো-মডেল হিসেবে অভিনয় করেছেন রিফাত ও সাকিব। তরুণ সম্ভাবনাময়ী মডেল অভিনেত্রী অবন্তী রানীর আরো একটি গান গত ৩১ ডিসেম্বর ২০২০ এ প্রকাশিত হয়েছে। সেই মিউজিক ভিডিও এর শিরোনাম ছিল “তুই মানুষ ভালো না”। এছাড়া আরো অনেক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অবন্তী। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট ও একাধিক নাটকে কাজ করেছেন অবন্তী।
