Saturday, April 25

বিএনপি শুধু জ্বালাও পোড়াও রাজনীতি নিয়ে ব্যস্ত করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেই- নিখিল

বিএনপি শুধু জ্বালাও পোড়াও রাজনীতি নিয়ে ব্যস্ত করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেই- যুবলীগ সাধারন সম্পাদক
————————————————
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিএনপি নেই। তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মিরপুর -০২ হাজী সুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যাগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কোনো মানুষকে একমুঠো চাল দেয়নি বিএনপি নেতারা। তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেও চলে ।

তিনি আরো বলেন, করোনায় যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে আছে। খাদ্য সামগ্রী, অক্সিজেন, অ্যাম্বুলেন্স , নিয়ে মানুষের পাশে থেকে যুবলীগ কাজ করছে ।

করোনা মোকাবেলায় সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক। এসময় ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় টিকা কেন্দ্রগুলোতে যুবলীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এখনই মানুষের পাশে থাকার সময় তাই নিজেদের মানুষের কল্যাণে নিবেদন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী সুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সভাপতি মাকছুদুল আলম মাসুম , আক্তারুজ্জামান সদা সহ প্রমুখ ।

Leave a Reply