Sunday, April 19

সুইডেনে স্কুলে ছুরি হামলায় ২ নারী নিহত

সুইডেনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ১৮ বছর বয়সি এক ছাত্র দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী ওই ছাত্রকে গ্রেফতার করেছে। খবর আরব নিউজের।

নিহত দুই নারী ওই স্কুলেই চাকরি করতেন। তারা দুজনই পঞ্চাশোর্ধ্ব। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মালমোতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী গ্রুপের পরিকল্পিত হামলা নয়। আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply