Tuesday, June 16

করাচিতে বোমা বিস্ফোরণ, টার্গেট নিয়ে প্রশ্ন

পাকিস্তানের ব্যস্ত শহর করাচিতে একটি ডাস্টবিনে বোমা বিস্ফোরণে একজন পথচারী নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘনবসতিপূর্ণ সদর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

করাচির পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান বলেছেন, ডাস্টবিনটির পাশে পার্ক করা একটি মোটরসাইকেলে বোমাটি পাতা ছিল।

তবে হামলাটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, এটি নিশ্চিত নয় পুলিশ। তবে বিস্ফোরণে একটি নৌবাহনীর গাড়িও পুড়ে গেছে।

গত মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের গেটে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাস উড়িয়ে দেন। এতে তিন চীনা নাগরিক প্রাণ হারান।

Leave a Reply