Monday, June 8

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না তাই…

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দীর্ঘদিন ভালোবাসার পর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না— এমন কষ্ট সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শামিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলার ছাতনী রাউতারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শামিমা আক্তার ওই গ্রামের এনতাজ আলীর মেয়ে।

স্থানীয় কয়েকজন জানান, তারা দুজন দূর-সম্পর্কের চাচা-ভাতিজি। তাদের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা বুধবার রাতেই অন্যত্র গিয়ে বিবাহের পরিকল্পনা করে। এমন সময় মা-বাবা জানতে পেরে তাকে বাধা দেয় এবং রাতে বুঝিয়ে রাখে। সকালে ঘুম থেকে উঠে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সঙ্গে সঙ্গে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, ছাতনী রাওতারা গ্রামে নবম শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়েছে- এমন সংবাদে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, সকালে পরিবারের লোকজন মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মেয়েটির গলায় দাগ রয়েছে।v

Leave a Reply