Saturday, April 18

ঢাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

রাজধানীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম নাজমা আক্তার (৩২)। হামলাকারী আবুল কালাম আজাদ সেন্টু তার স্বামীর ছোট ভাই।

শনিবার সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন আইজি গেইট এলাকার বাসায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত নাজমাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমার আরেক দেবর সোহেল জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার ভাই আবুল কালাম আজাদ সেন্টু ধারালো ছুরি দিয়ে তার ভাবিকে আঘাত করেন।

নাজমার দেবর সেন্টুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শ্যামপুর থানার এসআই তন্ময় মন্ডল।

নাজমা দুই ছেলে এক মেয়ে রয়েছে, স্বামীর নাম আবুল কাশেম। আবুল কাশেম বেঁচে নেই বলে জানান সোহেল।

Leave a Reply