
ভিডিওটি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন
পোলাও বা খিচুড়ি পেলে ডায়েটের কথা মনে থাকে না: অপু বিশ্বাস
অভ্যাসের পাশাপাশি বদভ্যাসও মানুষের জীবনেরই অংশ। বেশির ভাগ লোকেরই কিছু না কিছু বদভ্যাস রয়েছে। কিন্তু নিজের এমন অভ্যাসকে চিহ্নিত করতে পারে কিংবা চিহ্নিত করে অন্যের কাছে অকপটে স্বীকার করতে পারে, এমন মনোবল অনেক তারকারই থাকে না।
আবার অনেকেরই থাকে অপকটে স্বীকার করার সাহস। প্রিয়.কমের ধারাবাহিক আয়োজন তারকাদের ‘বদ অভ্যাস’। বাংলাদেশের বিনোদন অঙ্গনে যুক্ত কলাকুশলীদের মধ্যে কার কী বদভ্যাস রয়েছে, তা তুলে ধরা হয় এই বিভাগে। নায়িকা অপু বিশ্বাস তার বদভ্যাসের কথা জানিয়েছেন শনিবার।
নিজের বদভ্যাস সম্পর্কে অপু বিশ্বাস প্রিয়.কমকে বলেন, ‘ভালো খাবার দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে আমার জন্য। আর নির্দিষ্ট করে বলতে গেলে, পোলাও বা খিচুড়ি পেলেই পাগল হয়ে যাই। তখন আর ডায়েট মেনে চলার নিয়মের মধ্যে থাকি না। ডায়েটের কথা মনে থাকে না। যাকে একবাক্যে খাদক বলা চলে।’
অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরপর অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এই জুটি। তারপর ভারতের কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। কিন্তু এ সংসার আর টিকছে না। পারিবারিক মতানৈক্যের জের ধরে বিচ্ছেদে জড়িয়েছেন তারা। আসছে ২২ ফেব্রুয়ারি শাকিব খান ও অপু বিশ্বাসের তালাক কার্যকর হচ্ছে। এরপর থেকে তারা হয়ে যাবেন ‘সাবেক দম্পতি’।
