Monday, May 18

ডিএমএস-এর ব্যানারে আসিফ আকবরের গানে মডেল নওমী খান

মিউজিক ভিডিও’র কাজে ব্যস্ত সময় পার করছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। সপ্তাহ ঘুরতেই এবার ‘তোমাকে ভুলে যায়’ শিরোনামে মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। গানটির শুটিং শুরু হয়েছে গতকাল শুক্রবার (১৪ সেপ্টেম্বর)। এতে জুটি বেঁধে কাজ করেছেন মডেল অভিনেত্রী নওমী খান , অভি ও নিশো। সম্পূর্ণ নতুন ও আধুনিক গল্প নিয়ে নির্মিত মিউজিক ভিডিওটির শুটিং শেষ করতে সময় লাগবে আরো দু’দিন। এই প্রথম অাসিফ অাকবারের গানে মডেল হিসাবে কাজ করলেন নওমি খান।

তিনি বলেন অাসিফ ভাইয়ে গানের ভক্ত অামি তাই পরিচালক সৈকত নাসির ভাই বলা মাত্রই সুযোগটা হাত ছাড়া করলাম না।অনেক দিনের ইচ্ছাটা পুরুন হলো গেলো।সবাই অামার জন্য দোয়া করবেন। অামি যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি দর্শকদের জন্য। তরুণ মুন্সীর কথা ও সুরে গানটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানটিতে কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। গানটি আগামী ২৭ সেপ্টেম্বর জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Leave a Reply