Saturday, May 9

ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম মৃত্যু হয়েছে। দেশটির রাজস্থান প্রদেশের উদয়পুর নামক স্থানে ৭৩ বছর বয়স্ক একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজস্থান সরকারের তরফ থেকে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তি কোভিডের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। তবে তিনি উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসের ১৫ তারিখে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তার সংস্পর্শে এসে নতুন কারো কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আক্রান্তের পর আইসোলেশনেই ছিলেন। চিকিৎসার পর কোভিড পরীক্ষায় দুইবার নেগেটিভ ফলাফল এসেছিল তার। তারপরেও গত ৩১শে ডিসেম্বর কোভিড পরবর্তী নিউমোনিয়ায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। কোভিডের এই ভ্যারিয়েন্টে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে।

Leave a Reply