Tuesday, July 7

গাজীপুরে সড়কে প্রাণ গেল নানি-নাতির

গাজীপুরের শ্রীপুরে দুটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও তার নাতি নাইম (সাড়ে ৩) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।

নিহত নাইমের বাবা সাদেক জানান, এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরি করেন তিনি। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশায় এমসি বাজার এলাকায় পৌঁছালে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম ঘটনাস্থলেই মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস নিশ্চিত জানান, শিশুসহ দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Leave a Reply