কিশোরগঞ্জের ভৈরবে লায়নস ক্লাবের সংবর্ধনা!
অনলাইন ডেস্ক||
বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব, লায়ন্স ক্লাব অব মাতৃকা গার্ডেন ভৈরব ,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-১, বাংলাদেশ এর উদ্যোগে ২৬-০৭-২০১৯খ্রিস্টাব্দ, রোজ-শুক্রবার,সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে "সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক" অনুষ্ঠান লায়ন ডাঃ বুলবুল আহম্মদ রিজিয়ন চেয়ারপার্সন,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-১, বাংলাদেশ এর সভাপতিত্বে এবং ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক লায়ন মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ্ মিয়া -চেয়ারম্যান উপজেলা পরিষদ ভৈরব ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,ভৈরব উপজেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফখরুল আলম আক্কাস- মেয়র,ভৈরব পৌর...









