
নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
ব্যক্তিস্বার্থকে যিনি কখনও বড় করে দেখেন না, সমাজ ও রাস্ট্র এর প্রতি দায়িত্বকে যিনি বড় মনে করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর ঢাকা মহানগর দক্ষিণ, খিলগাঁও থানার ১ নং ওয়ার্ড এর সম্মানিত সভাপতি এম জামান।
এম জামান রাজনীতির মাঠে একজন পরীক্ষিত সংগ্রামী নেতা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর এক নির্ভীক সৈনিক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গিকারকে হৃদয়ে ধারণ করে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতির মাঠে তাঁর সরব উপস্থিতি ও আপোষহীন ভূমিকায় থাকার জন্য শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর বারবার তাঁকে কারাবরণ করতে হয়েছে। পুলিশি হয়রানির জন্য তিনি ও তাঁর পরিবার চরম মানসিক কষ্টে দিনাতিপাত করেছেন।
রাজনীতির বাইরে সমাজে তিনি একজন অপার মহিমায় মহিমান্বিত সামাজিক মানুষ। তিনি ১৯৮৮ ইং সালে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে সমুন্নত রাখার অপার প্রয়াস। অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ তার নিজস্ব অর্থায়নে বিভিন্ন রাস্ট্রীয় দিবসে ও সামাজিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। দুঃসময়ে গরীব -দুঃখী মানুষের পাশে স্বতঃস্ফূর্তভাবে এসে দাঁড়ান। তিনি একজন ভালো বক্তা ও বিচক্ষণ মানুষ। ধনী-গরিব সকলের সাথে মিলেমিশে চলা তাঁর চারিত্রিক গুণাবলীর অংশ। নিরহংকার এম জামান সমাজের মানুষের কাছে একজন প্রিয় রাজনৈতিক ব্যক্তি। শিক্ষানুরাগী এম জামান জ্ঞান ভিত্তিক একটি সমাজ গড়ার দৃঢ় ইচ্ছা তাঁর রয়েছে।
চাঁদা, ডোনেশন যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, এম জামান তখন নিজের অর্জিত কষ্টের টাকাপয়সা খরচ করে, অক্লান্ত পরিশ্রম দ্বারা একটি আদর্শ সমাজ বিনির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাঁকে হেয় করার জন্য কিছু মানুষ তাঁর সম্পর্কে বানোয়াট কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এম জামান এসব মানুষের কথায় মাথা ঘামান না। কারণ, তাঁকে মাথা ঘামাতে হয় তাঁর দীর্ঘদিনের রাজনীতির পথচলা নিয়ে, সমাজ ও সমাজের মানুষকে নিয়ে। মহান আল্লাহর পথে থেকে সৃষ্টির কল্যাণ করার চিন্তা নিয়ে। প্রবাদ আছে, হাতি যখন হেঁটে যায়, কুকুর ঘেউঘেউ করলে হাতি পিছনে তাকায় না। এম জামানেরও সময় নেই পাছে লোকে কিছু বললো সে ব্যাপারে মাথা ঘামাবার।
এম জামান তাঁর নেতা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেতা সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই এর হাতকে শক্তিশালী করার জন্য বদ্ধ পরিকর এবং সেই লক্ষ্যে তিনি অদম্য ইচ্ছা শক্তি নিয়ে কাজ করে যাচ্ছেন। বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন- এটাই তাঁর প্রত্যাশা। আর, সেজন্য তিনি সবার দোয়া চান।
