রোহিঙ্গাদের রক্ষায় এবার এক সঙ্গে সাত শক্তিশালী দেশ !
রোহিঙ্গাদের রক্ষায় এবার এক সঙ্গে সাত শক্তিশালী দেশ। আর তাই মিয়ানমারে চলমান সহিংসতার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আগামি সপ্তাহে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ। সাতটি দেশের মধ্যে মিসর, কাজাখস্তান, সেনেগাল এবং সুইডেনও রয়েছে।
এই সাতটি দেশ চায়, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অান্তোনিও গুতেরাস যেন বিবৃতি দেন।
জাতিসংঘের হিসাব মতে, মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে চার লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী; উগ্র বৌদ্ধরাও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়ে লুটপাট করছে।
নারী-পুরুষ নির্বিশেষে শিশু-বৃদ্ধ সবাইকে গণহারে হত্যা করছে দেশটির সেনারা; নির্যাতনের পর হত্যা করা হচ্ছে নারীদের।
...









