
মডেল-অভিনেত্রী মেঘা শ্রুতি। মডেলিং এবং অভিনয় দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন। এবারের ঈদেও কাজ করেছেন কয়েকটি নাটক এবং মিউজিক ভিডিওতে।
ঈদ উপলক্ষে কাজ করেছেন ‘বাজারেতে হিট’ শিরোনামের একটি গানেও। এই গানে আরো মডেল হিসেবে ছিলেন মেধা ও মিরাজ। মুনসুর সানীর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ এবং আয়েশা জেবিন দীপা। মিউজিক করেছেন আকাশ মাহমুদ।
গানটির ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। প্রকাশ হবে আইকে মিউজিক স্টেশন থেকে। এমনটাই জানিয়েছেন মেঘা।
তিনি বলেন, বরাবরই আমি চেষ্টা করি একটু বেছে বেছে কাজ করতে। এবারের ঈদেরও বেশ কয়েকটি কাজ করেছি। সবগুলো কাজই অসাধারণ। আশা করছি, দর্শক শ্রোতাদেব ভালো লাগবে।
