দুই লাখ মিয়ানমারের মুদ্রা মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি, শুনুন কোটিপতি এই রোহিঙ্গা পরিবারের কষ্টের কথা! মিয়ানমারের টম বাজার এলাকায় খালেদা বেগম ছিলেন এক বিত্তশালী পরিবারের সদস্য। মুসলিম অধ্যুষিত ওই বাজারে তারাই ছিলেন সবচেয়ে প্রভাবশালী। তাদের হার্ডওয়্যার, মুদির দোকানসহ বেশকিছু দোকান ছিল, যা অন্তত কোটি টাকা মূল্যের। বাড়িও ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। কিন্তু কোটিপতি থেকে মুহূর্তেই হয়ে গেলেন পথের ফকির।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের মুখে সব দোকান, বাড়িসহ সহায় সম্পত্তি ফেলে চলে আসেন বাংলাদেশে। ১৫ দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্টে নাফ নদ ও কাঁটাতারের সীমারেখা পার হতে হয় তাদের। তবে তারা আসার পরপরই জানতে পেরেছেন, দোকান পাট ও বাড়িঘর জালিয়ে দেওয়া হয়েছে। গত দুই দিন হলো লাম্বাবিল হয়ে কুতুপালং এসে তার আশ্রয় জুটেছে খোলা আকাশের নিচে। এখনো কোনো তাঁবু পাননি। মেলেনি কোনো ত্রা...
বান্দরবানের নাইক্ষাংছড়ি থেকে ৪ মায়ানমারের গুপ্তচরকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ব্যাটালিয়ন ৩১ এর সিইও।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার আর্মির নির্যাতনের হাত থেকে বাঁচতে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে আশ্রয় নিয়েছে প্রায় ২০ হাজার রোহিঙ্গা। এসব সাধারণ রোহিঙ্গাদের সাথে মিশে যায় এই চার গুপ্তচর।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা অভিযান চালিয়ে এই চার গুপ্তচরকে আটক করে। বর্তমানে তাদের বান্দরবান সদরে সেনাবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে আটক চার গুপ্তচর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই চার গুপ্তচর মিয়ানমার আর্মির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাখাইন রাজ্যে আর্মির সাথে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার কাজে অংশ নিয়েছে।
আটকৃ...
পাকিস্তানের বিপক্ষে ইন্ডিপেনডেন্স কাপে আইসিসি বিশ্ব একাদশের হয়ে খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তামিম ইকবাল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল পাকিস্তানের বিপক্ষে ২০ রানে হেরেছে তামিম-ডুপ্লেসি-আমলাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ।
গতকাল প্রথম ম্যাচে খেলতে নেমে বিশ্ব একাদশের হয়ে ১৮ রান করেছে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ১৮ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করেছেন তিনি।
ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান। আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে অনেক আলোচনার পর এই সিরিজটি মাঠে গড়িয়েছে। বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতে আগে থেকেই মোটা অঙ্কের পারিশ্রমিকের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের প্রত্যেককে ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার দেওয়ার ঘোষণা দেয় পিসিবি...