দরদাম তো করিই নাই, ধরেও দেখি নাই, শুধু দূরে থেকে আমি দাম জিজ্ঞেস করেছি!!…
দরদাম তো করিই নাই- ঢাকার নিউমার্কেট। দিন রাত ব্যস্ত থাকে এই এলাকা। এখানে নুরজাহান নামে একটি মার্কেট আছে। বেশ পরিচিত। এই মার্কেটে এসেছিলেন তাসমিন ওয়াজিদা। ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে। তার সঙ্গে মা ছিলেন।
ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে আসেন। এখানে তাদের কাঁচের চুড়ি পছন্দ হয়। দোকানদারকে দূর থেকে চুড়িগুলো দেখিয়ে দাম জানতে চান। দোকানদার অনেক বেশি দাম বললে, তারা বলেন, ঠিক আছে, আমরা পাশের দোকান দেখে আসি, অন্য কোন ডিজাইন আছে কিনা? এরপরই বের হয়ে আসে দোকানদারের আসল চেহারা।
তাসমিন ওয়াজিদা বলেন, আমরা যখন এই কথা বলি তখন দোকানদাররা আমাদের রাস্তা আটকে বকাবকি করতে থাকে। তারা বলে, ‘কী ফকিরনি কোথাকার, মার্কেটে কী করতে আসছেন। শুধু চেহারা দেখাতে আসছেন নাকি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘দোকানদারদের কথায় আমরা অবাক হয়ে যাই। কারণ আমরা তাদের জিনিসের দরদাম তো করিই নাই, ধরেও দেখি নাই।...









