নাট্যোৎসবের মাধ্যমে জুলাই বিপ্লব বিরোধীদের সংগঠিত হওয়ার চেষ্টা!
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’ শিরোনামে একটি মঞ্চ নাটকের উৎসব। ঢাকা মহানগর নাট্য পর্ষদ এটির আয়োজক। যেখানে ৮৫টি নাট্যদল তিন পর্যায়ে উৎসবে অংশ নেওয়ার কথা। কিন্তু উৎসব শুরুর আগের রাতেই এটি স্থগিত হয়ে যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতে বাধ্য হয়েছেন তারা। একইসঙ্গে একটি ‘মব’ উৎসব আয়োজনে বাধা দেওয়ার দাবিও করেন তারা। পাশাপাশি এটাও জানান, পুলিশের পক্ষ থেকে বন্ধ করার অনুরোধ এসেছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, মূলত এ নাট্যোৎসবের মাধ্যমে নাট্যাঙ্গনের জুলাই বিপ্লববিরোধীরা এক হওয়ার চেষ্টা করছেন। উৎসব আয়োজক ও অংশ নেওয়া নাট্যদলগুলোর মধ্যে স্বৈরাচার ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ও ছাত্র আন্দোলন বিরোধিতাকারীরাও রয়েছেন। যারা সাংস্কৃতিক এ আন্দোলনের মধ্যে নিজেদ...









