Tuesday, May 12

Author: Saimur Rahman

সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ সব সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে উপকূলের কাছাকাছি থেকে কিছু কিছু মাছধরা ট্রলারকে উত্তাল সাগরের মধ্যে চলাচল করতে দেখা গেছে। তবে মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙা নদীতে অবস্থান করছে সহস্রাধিক মাছধরা ট্রলার। চলমান লঘুচাপের প্রভাবে উপকূলের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। ...
পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক
পাকিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন মানবাধিকারকর্মী ও বলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি মঙ্গলবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। খবর দ্য ডনের। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের প্রতি সংহতি জানাতে জোলি পাকিস্তান সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। পাকিস্তানজুড়ে ভারি বর্ষণ ও বন্যায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ মানুষ। বন্যার পানিতে দেশটির তিন ভাগের এক ভাগ তলিয়ে যায়। পরিস্থিতি দেখতে এবং বন্যাদুর্গত মানুষের কাছ থেকে সরাসরি শুনতে পাকিস্তানে যান জোলি। তিনি বন্যাদুর্গতদের কথা শুনছেন এবং তাদের প্রয়োজন নিয়ে কথা বলেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি আলোচনা করবেন। আইআরসির জরুরি উদ্ধার কার্যক্রম ও আফগান শরণার্থীসহ বাস্তুচ্যুত ল...
ইনস্টায় ৩০ লাখ অনুসারী, উচ্ছ্বসিত পূর্ণিমা

ইনস্টায় ৩০ লাখ অনুসারী, উচ্ছ্বসিত পূর্ণিমা

বিনোদন
ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ইনস্টাগ্রামে বেশ সরব। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় চমৎকার করেছেন তিনি। লাস্যময়ী এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৩০ লাখ পূর্ণ হয়েছে তার। এ জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। বুধবার সকালে অভিনেত্রী ফেসবুকে ভেরিফায়েড পেজে মায়াবী হাসির ঝরঝরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোনো সমুদ্রসৈকতে বসে আছেন তিনি। পরনে কালো টি-শার্ট আর চোখে কালো চশমা। টি-শার্টের ওপরে বাদামি রঙ করা স্ট্রেট চুলগুলো মেলে দিয়েছেন। আর হালকা গোলাপি লিপস্টিকে মাখা ঠোঁটের মুচকি হাসিতে মুগ্ধতা ছড়াচ্ছেন এ নায়িকা। অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— জীবন একট...
খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক
ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে বহুতল ভবনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহোর তেরেখভ। বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। ইহোর তেরেখভ বলেন, বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে। হতাহতের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে। মেয়র বলেন, এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে। খারকিভে সিএনএনের এক প্রতিবেদক জানান, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ছয় থেকে সাতটি এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। খারকিভ অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র দুই সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে চলতি মাস রাশিয়া...
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে সোমবার রাত সাড়ে ১০টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখানে আজ শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দিনের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল প্রধানমন্ত্রী বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। বিকালে জাতিসংঘ সদরদপ্তরে...
সাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘমালা বিরাজ করছে। কুয়াকাটা-কলাপাড়া এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় সোমবার বিকাল থেকেই মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া খাপড়াভাঙ্গা নদীতে সহস্রাধিক মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে।...
নির্মাণের আড়াই বছরেও চালু হয়নি কালকিনি পৌর বাসটার্মিনাল

নির্মাণের আড়াই বছরেও চালু হয়নি কালকিনি পৌর বাসটার্মিনাল

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনিতে কোটি কোটি টাকা ব্যয়ে পৌর বাসটার্মিনাল নির্মাণ করা হলেও আড়াই বছরেও চালু করা সম্ভব হয়নি। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এদিকে এক মাসের মধ্যে এটি চালুর আশ্বাস দিয়েছেন পৌরসভার মেয়র। এদিকে চালু না হওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কালকিনি পৌর কর্তৃপক্ষ জানায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪২ নম্বর মজিদবাড়ি মৌজার ১ একর ৩০ শতাংশ জায়গার ওপর ২০১৮ সালের মে মাসে পৌর বাসটার্মিনাল নির্মাণ শুরু করে মিজান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছর (২০১৯ সালের) ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে চূড়ান্ত বিল তুলে নেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাসটার্মিনালটি আজও চালু হচ্ছে না। ফলে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই বাসটার্মিনালটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে...
সুকেশের কাছ থেকে কী পেয়েছেন, জানালেন জ্যাকুলিন

সুকেশের কাছ থেকে কী পেয়েছেন, জানালেন জ্যাকুলিন

বিনোদন
বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের জীবনে সবচেয়ে বাজে সময়টা কাটছে এখন। সপ্তাহে দুই-তিন দিন পুলিশ ও আদালতের দারস্থ হতে হচ্ছে তাকে। গত বুধবার টানা ৬টা জেরার পর সোমবার আবারও দিল্লি পুলিশের মুখোমুখি হতে হয়েছে নায়িকাকে। ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে কী কী উপহার পেয়েছেন সেই হিসাব দিতে ডাকা হয়েছিল তাকে। সোমবার বিকালে মাস্কে মুখ ঢেকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ উইংয়ে হাজির হন জ্যাকুলিন। থমথমে চোখমুখ, পরনে জিনস আর ব্লেজার। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে প্রবেশ করেন জ্যাকুলিন। সঙ্গে ছিলেন আইনজীবীও। গত বুধবার ২০০ কোটি রুপ পাচার মামলায় জেরা করা হয়েছিল জ্যাকুলিনকে। শুধু জ্যাকুলিন নন, এ মামলার অপর অভিযুক্ত পিঙ্কি ইরানির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় জ্যাকুলিনকে। পিঙ্কির সূত্র ধরেই কনম্যান সুকেশের সঙ্গে আলাপ জ্যাকুলিনের। দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার জ্যাকুলিনকে সুকেশের কাছ থেকে ...
জ্যাকুলিনের বিপদে পাশে নেই সাবেক প্রেমিক সালমান

জ্যাকুলিনের বিপদে পাশে নেই সাবেক প্রেমিক সালমান

বিনোদন
এক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা বিষিয়ে দিয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন। বলিউড সহকর্মীরা বারবার সতর্ক করার পরও এই ধনকুবেরের সঙ্গ ছাড়তে পারেননি নায়িকা। ‘স্বপ্নের পুরুষ’ সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন জ্যাকুলিন। ২০০ কোটি রুপি পাচার মামলায় এমন তথ্যেই জানতে পেরেছেন মামলার তদন্তকারীরা। এবার জানা গেল নতুন তথ্য। জ্যাকুলিনের বিপদে সবসময় এগিয়ে আসতেন সাবেক প্রেমিক সালমান খান। তাকে বলিউডে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নায়ক এবার সাবেক প্রেমিকার পাশে নেই। ২০০ কোটি রুপি পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই বন্ধুর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন সালমান। মূলত বিতর্কের অংশ হতে চাননি বলিউড ভাইজান। বলিউডের এই মোহময়ী নায়িকা আর্থিক তছরুপ মামলায় ইতোমধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক তদন্ত শাখায় তদন্তরকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় ...
‘সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া’

‘সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া’

আন্তর্জাতিক
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গ থেকে সোভিয়েত যুগের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সরিয়ে ফেলা হয়েছে। তার পরিবর্তে এ নগরীতে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। খবর মস্কো টাইমসের। গুগল আর্থ থেকে নেওয়া সেন্ট পিটার্সবার্গের একটি ছবি প্রকাশ করে ফিনল্যান্ডের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করে। এতে মার্কো একলুন্দ নামে ফিনল্যান্ডের এক সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে বলা হয়, সেন্ট পিটার্সবার্গের চারদিকে আগে কমপক্ষে ১৪টি এস-৩০০ মোতায়েন ছিল। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন এসব স্থানে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ বসানো হচ্ছে। ২০ বছর আগেকার এস-৩০০ দিয়ে এখন ইউক্রেনে হামলা চালাচ্ছে। সোভিয়েত যুগের এ অস্ত্র দিয়ে এ পর্যন্ত ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইউক্রেনে। ...