Tuesday, May 12

Author: Saimur Rahman

কেন্দ্রের সিদ্ধান্তে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত

কেন্দ্রের সিদ্ধান্তে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত

রাজনীতি
৯৫ শতাংশ সমর্থন থাকার পরও পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন স্বতন্ত্রপ্রার্থী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। জানা গেছে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সরাসরি হস্তক্ষেপে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিউদ্দিন মহারাজকে ডেকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন নেতা ছিলেন বলেও জানা গেছে। এ সময় দলের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন থেকে মহিউদ্দিন মহারাজকে সরে যাওয়ার অনুরোধ করেন। দলের সিদ্ধান্ত মেনে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন। ওই বৈঠকে উপস্থিত একজন...
তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় ৩০০ বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্য ১০ জন বিদেশি নাগরিকও রয়েছেন। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে। এর মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোসহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দি হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভ...
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ!

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ!

বাংলাদেশ
একটি জাতীয় পত্রিকার নাগরিক সংবাদের একটি লেখা ‘শুক্রবারে কেন ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নয়?’ লেখাটিতে এসেছে, জ্বালানি তেলের দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। আর ভাড়া বাড়ানো নিয়ে নানা সমস্যার কথাও বর্ণনা করা হয়েছে। তেলের দাম যদি বাড়ে ১০ গুণ, ভাড়া বাড়ে ২০ গুণ। সেই সঙ্গে নানা ছুতায় আন্দোলনের নামে গণপরিবহন সংশ্লিষ্টরা দেশবাসীকে জিম্মি করে রাখে। ধরতে গেলে একপ্রকার সরকারও জিম্মি তাদের কাছে। সরকার হয়তো জনগণের কথা ভেবেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না ইত্যাদি। আমি দেশের বাইরে থাকি। অনেক কিছু সম্পর্কে আমার সচেতনতা নেই। তবে লেখাটি পড়ে একটি জিনিস জানলাম সেটা হলো, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময়ে মালিকপক্ষ ও সরকারপক্ষ আলোচনায় বসে। এ সময়ে ছাত্রছাত্রীদের হাফ পাস নেই বলে জানায় মালিকপক্ষ। অতঃপর অনেক ছাত্রছাত্রীর আন্দোলনের মুখে সরকারের অনুরোধের পর হাফ পাস কার্যকর হয়। তবে...
এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

বিনোদন
সাদা চুল, চামড়া কুঁচকে গেছে, চোখে চশমা, বয়সের ভারে যেন নুড়ে পড়ছেন। এই বয়সে এসেও ভাত বাড়ছে, খুলেছে হোটেল। দেখতে বৃদ্ধা মনে হলেও তিনি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন শুভশ্রী। সাম্প্রতিক মুক্তি পেয়েছে এ পোস্টার। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। শুভশ্রীর এ কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজপত্নীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। ৫ পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষ্যে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে। সেগুলোরই একটি এটি। এতে শুভশ্রীর লুক শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তী ভাসালেন প্রশংসায়। তিনি লিখেছেন— নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সি একজন নারীর চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই হ্যাটস অব গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষা...
ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ছয় হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। বুধবার প্রথমবারের মতো ইউক্রেন সংঘাতে সেনাদের প্রাণহানির ব্যাপারে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়া। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানে সহায়তায় রাশিয়া রিজার্ভে থাকা আরও তিন লাখ সেনাকে মোতায়েন করবে। এ সময় তিনি বলেন, সংঘাত শুরুর সময় থেকে এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ হাজার ৯৩৭ সেনা নিহত হয়েছেন। এদিকে বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ার করে দিয়ে বলেন, পশ্চিমা বিশ্ব যদি ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ অব্যাহত রাখে তা হলে বিপুল অস্ত্রভাণ্ডারের পুরো শক্তি ব্যবহার করে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সেনাদের ফের সামরি...
স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা

স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা

বাংলাদেশ
স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা ২০ সেপ্টেম্বর রাতে মাদ্রিদের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত হয়। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর হুসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপি'র সহ-সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, মোরশেদ আলম তাহের, হেমায়েত খান, এস এম মনির, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসেন শাকিল, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, যুবদলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ, বিএনপি নেতা ...
ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

বিনোদন
সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছেলের কী নাম রেখেছেন, কেনই বা সেই নাম, ইনস্টাগ্রামে ব্যাখ্যা করলেন অভিনেত্রী। মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনম। বাবার কোলেই শুয়ে আছে তাদের ছোট্ট ছেলে। সোনম জানিয়েছেন, ছেলের নাম বায়ু কাপুর আহুজা। কেন ছেলের জন্য এই নাম বেছে নিয়েছেন, দীর্ঘ পোস্টে তা ব্যাখ্যা করেছেন সোনম। তিনি লিখেছেন, ‘সেই শক্তি, যা আমাদের জীবনে নতুন অর্থ বয়ে এনেছে, হনুমান ও ভীমের চেতনা, যা অসীম শক্তি আর সাহসে পরিপূর্ণ, যা কিছু পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন, তাদের সবার কাছে আমরা আমাদের ছেলে বায়ুর জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বায়ু হলো পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাস-প্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব। বায়ু হলেন জীবনের পথপ্রদর্শক, মহাবিশ্বের চালিকাশক্তি। বায়ু বীর,...
সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

খেলা
হিমালয়ে সাফ গেমস জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। তাদের বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। বুধবার দুপুরে নেপাল থেকে দেশে ফেরার কথা রয়েছে সাবিনা-কৃষ্ণাদের। তাদের বরণের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘নারী ফুটবল দল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশকে গর্বিত করেছে। তাদের এই চেষ্টাকে সাহায্য করতে ও স্বীকৃতি জানিয়ে আমি বিসিবির পক্ষ থেকে তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’ তিনি আরও বলেন, আমার কোনো সন্দেহ নেই, এই সাফ জয় স্পোর্টসম্যান ও ওম্যানদের অনুপ্রাণিত করবে পুরো দেশে। আর নিজস্ব খেলায় আন্তর্জাতিক সাফল্য আনতেও প্রেরণা জোগাবে। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুট...
রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে গিয়ে খুন হলেন যুবক

রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে গিয়ে খুন হলেন যুবক

বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও কুপিয়ে মো. জাফর আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে উখিয়ার পালংখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই খুনের ঘটনা ঘটে। নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে। খুনের বিষয়টি স্বীকার করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার অপারেশন মো. ফারুক আহমেদ। তিনি জানান, জাফর সাবেক ক্যাম্প মাঝি। বর্তমানে তিনি একজন ভলান্টিয়ার। রাতের বেলায় সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে তিনি নিয়মিত পালাক্রমে পাহারা দিতেন। ভোরের দিকে তিনি পাহারা শেষ করে নিজ ঘরে চলে যাওয়ার সময় ১৭ নম্বর ক্যাম্পের দিক থেকে আসা ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত জাফরকে ধরে নিয়ে গুলি ও উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ...
ঢাকার পথে চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে উৎসবের আমেজ

ঢাকার পথে চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে উৎসবের আমেজ

জাতীয়
সাফ শিরোপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল নেপাল থেকে দেশেল উদ্দেশে রওয়ানা হয়েছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের নিয়ে কাঠমান্ডু বিমানবন্দর থেকে ছেড়ে আসে। ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের অবতরণের সময় ১টা ৫০ মিনিট। সেখানে উপস্থিত আছেন বাফুফে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দলকে বরণ করে নিতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর এলাকায় জমা হতে শুরু করেছেন ভক্ত ও সমর্থকেরা। সংবাদমাধ্যমকর্মীদের ভিড়ও বাড়ছে চ্যাম্পিয়নদের প্রত্যাশায়। বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর তাদের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা। বিকেএসপি থেকে বিমানবন্দরে চ্...