১১ বছর বয়সী ধর্ষিতা শিশু সন্তান কোলে নিয়ে আদালতে ঘুরছে ন্যায় বিচারের আশায়
তিন মাস হলো পৃথিবীতে এসেছে শিশুটি। পিতৃপরিচয় নেই। তবে তাকে কোলে করে ঘুরছে যে মা, তার একটা পরিচয় আছে। আছে শিশুটির জন্মের ইতিহাসও। ধর্ষণের ফসল হিসেবে জন্ম এই শিশুর। আর ধর্ষণের শিকার তার মায়ের বয়স মাত্র ১১ বছর! তিন মাস বয়সী সন্তান মো. ওমর ফারুককে কোলে নিয়ে ১১ বছর বয়সী আরেক শিশু আদালত পাড়ায় ঘুরছে ন্যায় বিচারের আশায়।
সোমবার ঢাকার কোর্ট রিপোর্টার এসোসিয়েশনে এসে সকলের কাছে ন্যায় বিচারের দাবি জানায় এই শিশুটি। কোলে তখনও ছিল তিন মাসের ওমর ফারুক।
‘স’ আদ্যক্ষরের নাম তার। নিরাপত্তা এবং আইনি জটিলতার কারণে নাম দেওয়া গেল না। নিষ্পাপ চেহারার মেয়েটির মধ্যে এখনো পুরোদমেই আছে শিশুসুলভ চাঞ্চল্য। কিন্তু তারমধ্যেও স্পষ্ট দেখা যায় ভীতি আর অসহায়ত্ব।
কথা বলে জানা গেল, সে যখন মায়ের গর্ভে, তখন তার বাবা মারা যান। মা মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্টে ভাই-বোনদের সংসার চালান।
ধর্ষণের শিকার শিশু ও মামলার বাদী সোমবার প...

