প্রযোজক ইকবালকে হুমকির নিন্দা জানালেন সুপার স্টার শাকিব খান
আরজে সাইমুর, বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ: সম্প্রতি প্রযোজক জেনিফার ফেরদৌস প্রাক্তন স্বামী প্রযোজক ইকবালের নামে থানায় জিডি করেন। পরদিন পাল্টা জিডি করেন ইকবাল। ইকবাল জিডিতে ইমন সাহার সঙ্গে জেনিফারের প্রেমের কথা উল্লেখ করেন। এখানেই ঘটনার শেষ নয়। ইকবাল অভিযোগ করেন, এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ইমন সাহা ও জেনিফার তাকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলার খান, সুপারস্টার শাকিব খান।
প্রযোজক ইকবাল বলেন, ‘ইমন সাহা-জেনিফার চক্র বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছেন।’ এ ঘটনায় শাকিব খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুনলাম প্রযোজক ইকবালকে সংগীত পরিচালক ইমন সাহা হুমকি দিয়েছেন। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের দোহাই দিচ্ছেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আমরাও পেয়েছি। কই আমরা তো অ্যাওয়ার্ডের দোহাই দিয়ে কাউকে হুমকি দেই না। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া হয়। এর মানে এই নয়, এই পুরস্কারের নাম ...









