জেনিফারের সিনেমা “আশীর্বাদ” থেকে সরে দাড়ালেন ইমন সাহা
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: আশীর্বাদ ছবি থেকে সরে দাড়ালেন সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ইমন সাহা!
সরকারি অনুদানে নির্মাণাধীন “আশীর্বাদ” ছবির সংগীত পরিচালনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ইমন সাহা। তিনি গেলো ২৬ ডিসেম্বর আমেরিকার ফ্লোরিডা থেকে এই প্রতিবেদককে মেসেঞ্জারে এই সংক্রান্ত একটি চিঠিতে এই তথ্য জানিয়েছেন। পাঠকদের জন্যে ইমন সাহার সেই চিঠিটি তুলে ধরা হলো।
আমি সংগীত পরিচালক ইমন সাহা। গেলো কয়েকদিন ধরে আমি সামাজিক মাধ্যমে লক্ষ্য করছি – কিছু অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে একটি অপ্রীতিকর সংবাদে আমার নামকে সংযুক্ত করা হচ্ছে। ওই সব সংবাদ অনুযায়ী চলচ্চিত্র প্রযোজক এমডি ইকবালের অভিযোগ – আমি তার সাবেক স্ত্রী জেনিফার ফেরদৌস এর কথা অনুযায়ী জনাব ইকবালের কাছে ২০ লক্ষ টাকা দাবী করেছি। আমি বলবো – এই অভিযোগটি স...









