বলিউডে বায়োপিকের হিড়িক লেগেছে। !!
বলিউডে বায়োপিকের হিড়িক লেগেছে। ভারতের রাজনীতিবিদেরাও এই তালিকায় আছেন। তাঁদের নিয়েও বিটাউনে একের পর এক বায়োপিক নির্মাণ করা হচ্ছে। ১১ এপ্রিল মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক। এবার কি তাহলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হবে?
নরেন্দ্র সিং মোদির বায়োপিককে ঘিরে কম জলঘোলা হয়নি। লোকসভা নির্বাচনের আগে মোদির ওপর নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে, তাই কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে। সিদ্ধান্তের জন্য উচ্চ আদালতে পর্যন্ত যেতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাবে ১১ এপ্রিল। ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে মোদির চরিত্রে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এবার তিনি রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান। তবে কিছু শর্ত দিয়েছেন তিনি।
পিএম নরেন্দ্র মোদি’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক ওবেরয়। নিজের ছবির প্রসঙ্গে বিবেক বলেন, ‘এই ছবিট...









