Thursday, June 4

আন্তর্জাতিক

স্বামীকে ‘মৃত’ দেখিয়ে ব্যাংকের টাকা তুলে নিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী!

স্বামীকে ‘মৃত’ দেখিয়ে ব্যাংকের টাকা তুলে নিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী!

আন্তর্জাতিক
স্বামীর জাল মৃত্যু সনদ বানিয়ে ব্যাংকে রাখা ২৬ লাখ টাকাসহ সব সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে পরকীয়ায় আসক্ত এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কুলি এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার। বছর পাঁচেক আগে কুলি অঞ্চলের বাসিন্দা নুরজামাল কাজ নিয়ে সৌদি আরবে যান। কয়েক মাস আগে তিনি বাড়ি ফিরেন। কয়েক দিন পর টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে নুরজামালের চক্ষু চড়কগাছ। ওই ব্যাংকে গচ্ছিত রাখা তার সব টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মাথায় আকাশ ভেঙে পড়ে নুরজামালের। এটা কীভাবে সম্ভব? ব্যাংক ম্যানেজার নুরজামালকে জানান, অনেক দিন আগেই নাকি তার মৃত্যু হয়েছে! স্বামী গত হয়েছেন, এই মর্মে সনদ জমা দেন তার স্ত্রীই। তিনি নমিনি থাকার সুবাদে স্বামীর সব জমানো অর্থ ব্যাংক থেকে তুলে নিয়েছেন। ব্যাংক ম্যানেজারের এই ...
তুর্কি ড্রোনের নতুন রেকর্ড

তুর্কি ড্রোনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক
উড্ডয়নের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে তুরস্কের অত্যাধুনিক আকিন সি-১ ড্রোন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বুধবার জানায়, ড্রোনটি উচ্চতায় ওঠার নতুন এ রেকর্ড গড়েছে। তুর্কি ড্রোন বিশেষজ্ঞ বায়কার এক বিবৃতিতে বলেছেন, আকিন সি-১ ড্রোনটি ৪৫ হাজার ১১৮ ফুট বা ১৩ হাজার ৭১৬ মিটার উচ্চতা দিয়ে উড্ডয়নের রেকর্ড গড়েছে। ৭৫০ হর্স পাওয়ার ক্ষমতার দুই ইঞ্জিনবিশিষ্ট বাইকিতার আকিন সি-১ বি তৃতীয়বার এ ধরনের রেকর্ড গড়ল। ২০২১ সালের জুন থেকেই এ ড্রোন নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি এটি টানা ২০ ঘণ্টা ২৩ মিনিট উড়ে রেকর্ড গেড়েছে।...
একদিনে প্রাণ গেছে ৬৫০ ইউক্রেনীয় সেনার, দাবি রাশিয়ার

একদিনে প্রাণ গেছে ৬৫০ ইউক্রেনীয় সেনার, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। রুশ মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেন অব্যহতভাবে ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে। তারা আরও জানিয়েছে, লুহানেস্কের মিরনাইয়া দোলিনায় থাকা ইউক্রেনীয় জুনিয়র কমান্ডাররা তাদের অধীনস্থদের যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ক্লিনোভোয়েত নামক স্থানে ইউক্রেনের সেনাবাহিনীর ৩০তম মেকানাইজড ব্রিগেডের মাত্র ৫০ ভাগ সেনা অবশিষ্ট আছে এবং ১৭০ জনেরও বেশি আহত অফিসার ও সেনাদের উদ্ধার করা হয়েছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের করা বিভিন্ন দাবির সঙ্গে আরও জানিয়েছে, মাইকোলাইভ অঞ্চলে রুশ এরোস্পেস ফোর্স হামলা চালিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ৪৯টি ট্যাংক এবং ফুয়েলসহ আরও যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে। তাছাড়া একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫০টি রকেট লঞ্চার ধ্বং...
শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনে রেকর্ড বন্যা

শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনে রেকর্ড বন্যা

আন্তর্জাতিক
ভারি বর্ষণে চীনের পার্ল নদীর পানি গত একশ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে প্রবাহিত হওয়ায় দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড বন্যা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে নচীনের প্রযুক্তির রাজধানী শেনজেনের আবাসস্থল গুয়াংডং প্রদেশ। চীনের পানিসম্পদ মন্ত্রণালয় বুধবার পার্ল নদীর অববাহিকায় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে জানিয়েছে, নদীর একটি স্থানে পানির স্তর ‘ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে’। বন্যায় প্রাদেশিক রাজধানী গুয়াংজু প্রভাবিত হবে বলেও জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। গুয়াংজুয়ের উত্তরে শাওগুয়ান শহরের প্রধান রাস্তাও পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছেছে। বন্যার কর্দমাক্ত পানিতে দোকান ও বাসভবন প্লাবিত হয়েছে। স্থানীয়দের...
১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড

১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচিতে একটি ছাগলের বাচ্চা ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্মেছে। লম্বা এ কানের জন্য গিনেস রেকর্ড বুকে স্থান পেয়েছে সিম্বা নামে ছাগলের বাচ্চাটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। করাচির বাসিন্দা মো. হাসান নামে এক ব্যক্তির ছাগল এটি। জন্মের পর বিশাল দুটি কান মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ৪৬ সেন্টিমিটার কানের জন্য এলাকায় ছাগলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গত ৫ জুন জন্ম নেওয়া ছাগলের বাচ্চা নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায়। পরে এটি গিনেস রেকর্ড বুক কর্তৃপক্ষের নজরে আসলে তারা এটির কান মাপজোখ করে রেকর্ড বুকে নাম লেখে।...
সেই ঘটনায় ‘ভীষণ ক্ষুদ্ধ’ রাশিয়া

সেই ঘটনায় ‘ভীষণ ক্ষুদ্ধ’ রাশিয়া

আন্তর্জাতিক
গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক ডমিনিক জার্মানির বার্লিন থেকে জানিয়েছিলেন, লিথুয়ানিয়া রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ঘটনায় ভীষণ ক্ষুদ্ধ হয়েছে রাশিয়া। লিথুয়ানিয়া কালিনিনগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার বিষয়টিকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। তারা এর জবাবে পাল্টা ব্যবস্থা নিতে পারে। এর আগে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুয়ানিয়ার কাছে ট্রানজিট নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছিল রাশিয়া। ট্রানজিট ফের চালু না হলে, স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছিল মস্কো। সাংবাদিক ডমিনিক কেন জানিয়েছেন, রাশিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে লিথুয়ানিয়ার সরকারের প্রতিনিধিদেরও তলব করেছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার বিশ্বাস পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দিয়ে কালিনিনগ্রাদে রেল ব্যবস্...
সৌদি আরবকে পেছনে ফেলল রাশিয়া

সৌদি আরবকে পেছনে ফেলল রাশিয়া

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে নিজেদের চাহিদার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কিনত চীন। সৌদি ছিল চীনের তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। তবে সৌদি আরবকে পেছনে ফেলে এখন চীনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী দেশের তালিকার শীর্ষে ওঠে এসেছে রাশিয়া। ইউক্রেনে হামলা করার পর নিজেদের তেল ডিসকাউন্ট মূল্যে বিক্রি শুরু করে রাশিয়া। তাদের দেওয়া ডিসকাউন্ট মূ্ল্যের তেল বিপুল পরিমাণে কেনা শুরু করে চীন। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের সরকারি তেল শোধনকারী প্রতিষ্ঠান সিনোপ্যাক এবং জেনুলা ওয়েল রাশিয়ার তেল কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। রাশিয়া চীনে তেল পাঠিয়েছে ইস্ট সাইবেরিয়া প্যাসিফিক সাগর পাইপলাইন এবং জাহাজের মাধ্যমে। চীনের কাস্টমস জানিয়েছে, গত মাসে তারা রাশিয়ার কাছ থেকে ৮.৪২ মিলিয়ন টন তেল কিনেছে। অন্যদিকে সৌদি আরব থেকে কিনেছে ৭.৮২ মিলিয়ন টন। এর আগে সৌদি আরবের কাছ থেকেই সবচেয়ে বেশি...
আফগানিস্তানে ব্যস্ত বাজারে হামলা, ‘বহু’ হতাহত

আফগানিস্তানে ব্যস্ত বাজারে হামলা, ‘বহু’ হতাহত

আন্তর্জাতিক
আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের একটি ব্যস্ত বাজারে সোমবার হামলায় বহু মানুষ হয়েছে বলে আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানিয়েছে। যদিও তালেবান কর্মকর্তারা জানান, তারা মাত্র ১০ জন আহত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। খবর রয়টার্সের। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) সোমবার তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, নানগারহার প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে আজ সকালের হামলার নিন্দা করেছে ইউএনএএমএ। হামলায় বহু বেসামরিক নাগরিককে নিহত ও আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আফগানিস্তান জুড়ে বেসামরিকদের লক্ষ্য করে ক্রমাগত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলেও টুইটারে জানিয়েছে ইউএনএএমএ। এদিকে, নানগারহার প্রদেশের তালেবান প্রশাসনের মিডিয়া ও তথ্য প্রধান কুরাইশি বদলাউন বিস্ফোরণ খবর নিশ্চিত করেছেন। তবে হামলার লক্ষ্য স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। বদলাউন বলেন, আমরা ১০ জন আহত হওয়ার খবর প...
কুদস বাহিনীর কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনায় বিমান আটক

কুদস বাহিনীর কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনায় বিমান আটক

আন্তর্জাতিক
প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান শুক্রবার জানিয়েছেন, আরোহীদের মধ্যে ইরানের কুদস বাহিনীর এক কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনার একটি বিমানবন্দরে এক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে। বিমানের সঙ্গে যাত্রীদেরও আটক রাখা হয়েছে। ইরানের এলিট ফোর্স রিভোলেশনারি গার্ডের শাখা কুদস বাহিনীর প্রধান গোলাম রেজা ঘেসামি এবং তার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান এসতেবান একিউনো আরও বলেছেন, আটক বিমানটিতে এ নামের একজন ইরানি যাত্রী থাকায় পুরো বিমানটি জব্দ করে রেখেছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার ওই বিমানবন্দরে গত বুধবার ৭৪৭ বুয়িং বিমানটি জব্দ করা হয়েছে। তবে আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ জানিয়েছেন, বিমানটিতে কুদস বাহিনীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। বিমানের ইরানি এক ক্রুর নামের শেষে ঘেসামি থাকায় তাকে কুদস বাহিনীর প্রধান গোলাম রেজা ঘেসামি সন্দেহে ...
ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

আন্তর্জাতিক
ইরানে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। আংশিক লাইনচ্যুত হয়ে ট্রেনটির ১৭ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার সকালের শুরুতে দক্ষিণ-পূর্ব ইরানের মরুভূমি শহর তাবাস এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল গেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারনা করা হচ্ছে ট্রেনটিতে ৩৫০ যাত্রী ছিল।...