Wednesday, June 3

আন্তর্জাতিক

রুশদিকে কুপিয়ে মোটেও অনুতপ্ত নই: হাদি মাতার

রুশদিকে কুপিয়ে মোটেও অনুতপ্ত নই: হাদি মাতার

আন্তর্জাতিক
ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার (২৪) পুলিশকে বলেছেন, এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। হাদি মাতারকে শনিবার আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের। আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, হামলাকারী হাদি মাতার ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সমর্থক এবং পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা করেছেন। শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠান মঞ্চে কথা বলছিলেন সালমান রুশদি। এ সময় হঠাৎ মঞ্চে উঠে মাত্র ২০ সেকেন্ডে ১৫টি ছুরিকাঘাত করেন ওই হামলাকারী। পরে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালমান রুশদিকে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার নামের সন্দেহভাজন ওই যুবককে আটক করে। পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। স...
ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো যেসব গোপন ও স্পর্শকাতর নথি

ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো যেসব গোপন ও স্পর্শকাতর নথি

আন্তর্জাতিক
সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সর্বোচ্চ গোপনীয় নথিপত্র জব্দ করেছে বলে জানা যাচ্ছে। এফবিআই এজেন্টরা ১১ সেট নথিপত্র সরিয়ে নিয়েছেন, যেগুলোর মধ্যে কিছু নথি 'টিএস/এসসিআই' বলে চিহ্নিত করা। এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য নজিরবিহীন গুরুতর ক্ষতির কারণ হতে পারে। খবর বিবিসির। এ বিষয় ট্রাম্প বলেছেন, এসব নথি গোপনীয় বলে যে তকমা ছিল তা তুলে নেওয়া হয়েছিল। এই প্রথম আমেরিকার কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অপরাধ তদন্তে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি থেকে যেসব নথিপত্র জব্দ করা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার বিকালে। এর আগে একজন বিচারক সাত পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেন, যার মধ্যে ছিল ফ্লোরিডার পাম বিচে মি. ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে তল্লাশি চালানোর জন্য একট...
সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টে কয়েকদিন ধরে হামলা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আহ্বান জানিয়েছেন, পাওয়ার প্ল্যান্টটি থেকে যেন সেনাদের সরিয়ে নেওয়া হয় এবং পাওয়ার প্ল্যান্টের আশপাশ নিরস্ত্রীকরণ করা হয়। বর্তমানে জাপোরিঝিয়া প্ল্যান্ট রুশ সেনাদের দখলে আছে। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি শুক্রবার জানিয়েছেন, এমন প্রস্তাবে রাজি না রাশিয়া। পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেবে না তারা। এ ব্যাপারে রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, এটিকে নিরস্ত্রীকরণ করা হলে, যারা প্ল্যান্টটিতে যেতে চান তাদের যাওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। কেউ জানে না তাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে। আমরা প্ল্যান্টটিতে কোনো উস্কানির, জঙ্গি হামলার বিষয়ও উড়িয়ে দিতে পারি না। এটি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই জাপোরিঝিয়া ...
তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক
চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে বলে দাবি করছে দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে। চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান। তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত। উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বিপদেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় ...
আইএস জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন: জাতিসংঘ

আইএস জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন: জাতিসংঘ

আন্তর্জাতিক
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা আবার সংগঠিত হচ্ছে এবং বেশ কিছু দিন ধরে তারা অত্যাধুনিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বিশ্ব সংস্থাটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক সংকটকে কাজে লাগিয়ে জঙ্গিগোষ্ঠীটি আবারও সংগঠিত হয়ে নাশকতা চালাচ্ছে। খবর আনাদোলুর। জাতিসংঘের পদস্থ কর্মকর্তা ভ্লাদিমির ভরনকভ বলেন, জঙ্গি গ্রুপটি সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলে শক্তিশালী ঘাঁটি গেড়েছে। সেখান থেকে তারা বিভিন্ন অঞ্চলে ড্রোনের সাহায্যে হামলা চালাচ্ছে। আইএস নেতাদের হাতে এখন ৫০ মিলিয়ন ডলারের সম্পদ আছে বলেও জানায় জাতিসংঘ। জাতিসংঘ কর্মকর্তা আরও জানান, আইএস এখন শুধু ইরাক আর ইরানেই সীমাবদ্ধ নেই, তাদের নেটওয়ার্ক এখন আফগানিস্তান, সোমালিয়া ও চাদ পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি ইরাক-সিরিয়া সীমান্তে আইএসের তৎপরতা বেড়ে গেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।...
পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, ছোট হচ্ছে রাত-দিন

পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, ছোট হচ্ছে রাত-দিন

আন্তর্জাতিক
সম্প্রতি পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়েছে। এর ফলে রাত-দিন দুটোই ছোট হয়ে আসছে। সম্প্রতি নিজ কক্ষপথে ঘূর্ণনে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এ পরিবর্তনের প্রভাব ‘ধ্বংসাত্মক’ হতে পারে। খবর এনডিটিভি ও ইন্ডিপেন্ডেন্টের। সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ২৯ জুলাই পৃথিবীর ২৪ ঘণ্টার থেকে ১ দশমিক ৫৯ মিলিসেকেন্ড কম সময়ে একবার নিজ কক্ষপথ প্রদক্ষিণ করেছে। এর ফলে সবচেয়ে ছোট দিন পেয়েছে পৃথিবী। এর আগে ১৯৬০ সালের পর ২০২০ সালে পৃথিবী সবচেয়ে ছোট মাস পেয়েছিল। ওই বছরের ১৯ জুলাই সবচেয়ে কম সময়ে পৃথিবী তার কক্ষপথ প্রদক্ষিণ করে। ওই সময় ১ দশমিক ৪৭ মিলিসেকেন্ড কম সময়ে প্রদক্ষিণ করেছিল পৃথিবী। পরের বছর (২০২১) পৃথিবীর ঘূর্ণয়নের মাত্রা বাড়তে থাকে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের (আইই) অনুসারে, ৫০ বছরের মধ্যে একটি ছোট দিনের অধ্যায় এখনই...
দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া হাজারো মানুষ

দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া হাজারো মানুষ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রবল বাতাস ও বজ্রঝড়ে গত রবিবার অঙ্গরাজ্যটির শুষ্ক ভূমিতে সৃষ্ট আগুনে কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ক্ল্যাম্যাথ ন্যাশনাল ফরেস্টে ‘ম্যাককিনি’ দাবানলের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওয়াইরিকা শহরের পার্শ্ববর্তী ৫১ হাজার একরের বেশি জমিতে আগুন ছড়িয়ে পড়ে। চলতি বছরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এটাই সবচেয়ে বড় দাবানল। চলতি গ্রীষ্মে অঙ্গরাজ্যটি বেশ কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে। ক্যালিফোর্নিয়ায় গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার সৃষ্ট দাবানলে বাড়িঘর পুড়ে গেছে। শুষ্ক পরিবেশ, তীব্র খরা, উচ্চ তাপমাত্রা, বাতাস এবং বজ্রঝড়ের কারণে দাবানল ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে। ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা...
আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আন্তর্জাতিক
মঙ্গলবার (২ আগস্ট) একাধিক মার্কিন গণমাধ্যম ও হোয়াইট হাউজ এ দাবি জানিয়েছে। পাকিস্তানে এক মার্কিন হামলায় ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউজ সোমবার (১ আগস্ট) কোনো কর্মকর্তার নামোল্লেখ না করে এই অভিযানের সন্ত্রাস-বিরোধী সফলতার কথা জানায়। আল জাজিরা জানায়, সিআইএ এর একটি ড্রোন দিয়ে তাকে হত্যা করা হয়। রয়টার্সকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, আফগানিস্তানে গুরুত্বপূর্ণ আল কায়েদা টার্গেটে যুক্তরাষ্ট্র সফল অভিযান চালিয়েছে। এসময় তিনি দাবি করেন, এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক মারা যাননি। এদিকে মার্কিন প্রশাসন বরাবরই বলে আসছে, টুইন টাওয়ারে হামলার নেপথ্য কারিগর ওসামা বিন লাদেনের এই ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরি। এর আগে আরেক আল কায়েদা নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা ক...
ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
মধ্যপ্রচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট জোর বাইডেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টরিরিয়া হাসপাতাল পরিদর্শনকালে শুক্রবার এ ঘোষণা দেন বাইডেন। খবর আনাদোলুর। বাইডেন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে- পূর্ব জেরুজালেমের হাসপাতালটিতে আরও ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে ফিলিস্তিনি লোকজন আরও বেশি চিকিৎসাসেবা পাবেন। বাইডেন আরও বলেন, আমি চাই ইসরাইলিদের মতো ফিলিস্তিনি জনগণও একই ধরনের স্বাস্থ্যসেবা পাক। এ ক্ষেত্রে যাতে কোন ধরণের বৈষম্য না হয়। শুক্রবার পূর্ব জেরুজালেম সফরের সময় কোন ইসরাইলি বা ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেননি। পূর্ব জেরুজালেমের পর বাইডেন ফিলিস্তিনের প্রাচীন শহর বেথেলহেম পরিদর্শন করেন।...
সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে পাঁচ নারীসহ ১৬ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। সদ্য মারা যাওয়া ব্যক্তি হলেন মো. ফয়জুর রহমান। স্থানীয় সময় বুধবার ফয়জুর রহমান মারা যান। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯। তিনি সিলেটের শাহপরান থানার বাসিন্দা। গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি। আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। ...