Monday, August 17

রাজনীতি

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন ও মোরশেদ খানকে দুদকে তলব

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন ও মোরশেদ খানকে দুদকে তলব

বাংলাদেশ, রাজনীতি
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ (বৃহস্পতিবার) দুদক থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৮ সেপ্টম্বর তাদেরকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। প্রণব কুমার জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে। একইদিন বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকেও তলব করা হয়েছে। উপপরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদ খান ও তার স্ত্রীকে তলব করা হয়েছে। প্রণব কুমার জানান, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে তলব করা হয়েছে। ২০১৭ সালের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩...
নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে- কাদের

নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে- কাদের

বাংলাদেশ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে। ওবায়দুল কাদের আজ রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো এখন পুরোপুরি একটি নালিশ পার্টিতে পরিনিত হয়েছে। তারা যে একটি নালিশ পার্টি তারা তা বারবার প্রমাণ করেছে। জাতিসংঘে গিয়েও তারা তারই পুনরাবৃত্তি করবে। তিনি বলেন, কোন দেশে সংকট থ...
ঘোষণা মতোই কারাগারের আদালত বর্জন খালেদার

ঘোষণা মতোই কারাগারের আদালত বর্জন খালেদার

বাংলাদেশ, রাজনীতি
ঘোষণা অনুযায়ী কারাগারে বসানো আদালতে আসলেনই না বেগম খালেদা জিয়া। আর বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতেই বিচার চলবে কি না, সে বিষয়ে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিচারক। বুধবার নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে ঢাকার ৫ নং বিশেষ জজ আখতারুজ্জামান আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় কাস্টডি প্রতিবেদন পাঠায় কারা কর্তৃপক্ষ। গত ১ ফেব্রুয়ারি এই মামলায় আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শেষে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়। কিন্তু ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডের পর বিএনপি নেত্রী কারাগারে যাওয়ার সেই শুনানি আর হয়নি। এরপর শুনানির জন্য নির্দিষ্ট একাধিকদিন দিন বিএনপি নেত্রী হাজিরা দেননি অসুস্থতার কারণ দেখিয়ে। এই মামলায় তার পক্ষে যুক্তি উপস্থ...
‘বিএনপি নিজেরাই বোমা মেরে মিথ্যাচার করছে’

‘বিএনপি নিজেরাই বোমা মেরে মিথ্যাচার করছে’

রাজনীতি
জনগণের সাড়া না পেয়ে সিটি নির্বাচনে দোষারোপের রাজনীতি করছে বিএনপি। নিজেরাই বোমা মেরে মিথ্যাচার করছে। ব্লেইম গেম শুরু করেছে। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ(সোমবার) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচনী পরিবেশও বজায় রেখেছি। বিএনপি নিজেরাই বোমা ফাটালো আর দোষারোপ করল আওয়ামী লীগকে। এ ধরনের খেলা তাদের অভ্যাস। তারা এ নাটকে যথেষ্ট পারদর্শী। প্রধানমন্ত্রী বলেন তিনি (খালেদা জিয়া) তো জেলখানায় বহাল তবিয়তে আছেন। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, এতিমের টাকা মেরে জেলে গেছেন বিএনপি চেয়ারপারসন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার আইনজীবীরা তো কেউ প্র...
উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনীতি
তৃণমূল জনগোষ্ঠীর জন্য নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা তাদের নিজ-নিজ ক্ষেত্রে নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাবেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন সরকারি চাকরিতে কাজ করলেও বেতন, কাজ না করলেও বেতন পাওয়া যেত। কাজেই কাজ করলে-করলাম বা না করলে নাই- এই চিন্তা কখনও গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের মনে রাখতে হবে যে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে সকলের ট্যাক্সের টাকাতেই তাদের বেতন হয়। এজন্য দেশের মানুষের সেবা করার মানসিকতা লালন করতে ...
পূণ্যভূমি সিলেটে কোনও প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না: আরিফ

পূণ্যভূমি সিলেটে কোনও প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না: আরিফ

রাজনীতি
নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয়ে প্রহসনের নির্বাচন করলে এর প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে। কোনও প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না পূণ্যভূমি সিলেটে। বললেন সিলেটে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আরিফুল হক চৌধুরী। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরিফ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের হয়রানি করছে পুলিশ। তাদের বাসাবাড়িতে তল্লাশির নামে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে বলেন, এ অবস্থা চলতে থাকলে ঢাকায় গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ জানাব। অবস্থা এমন চলতে থাকলে আমাদের বাধ্য করা হবে রাজপথে নামতে। আরিফুল হক বলেন, সিলেটের মানুষ অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমরা সহনশীল শান্তিপ্রিয়। তাই কোন...
ফারুকও কারাগার থেকে পরীক্ষা দেবেন

ফারুকও কারাগার থেকে পরীক্ষা দেবেন

রাজনীতি
কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী জাহিদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ নির্দেশ দেন। জাহিদুর রহমানকে বলেন, গেলো ৪ জুলাই ফারুককে গ্রেফতার করে পুলিশ। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আদালতের কাছে পরীক্ষার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেছেন। এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকেও কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। গেলো ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ কিছু ঘটনায় শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ...
লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে: প্রধানমন্ত্রী

লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে: প্রধানমন্ত্রী

রাজনীতি
মানুষের সেবায় লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে। জনগণ যাতে দুর্ভোগে না পড়েন। অহেতুক কোনও প্রকল্পও নেওয়ার দরকার নেই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় ‘পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তারা উচ্চতর ডিগ্রী অর্জন করবেন তবে সেটা শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য। দেশের কল্যাণে সেই ডিগ্রি কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে সিভিল সার্ভিস কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের দেশের ভেতরে-বাইরে পাঠিয়ে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, বঙ্গবন্ধুও জনপ্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা কেরেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরাও করছি। শেখ হাসিনা বলেন, আমরা রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেল করছি। আমাদের সক্ষমতাও বেড়েছ...
সরকার চারটি শর্তে পূরণ করলে আগামী নির্বাচন হতে পারে: এমাজউদ্দীন

সরকার চারটি শর্তে পূরণ করলে আগামী নির্বাচন হতে পারে: এমাজউদ্দীন

রাজনীতি
সরকার চারটি শর্ত পূরণ করলে আগামী নির্বাচন হতে পারে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা-দণ্ডাদেশ প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই শর্তের কথা জানান তিনি। এমাজউদ্দীন আহমদ বলেন, প্রথমত, খালেদা জিয়াসহ সারাদেশের বিভিন্ন দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা ৭৮ হাজার মামলা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তিনি বলেন, তৃতীয়ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে গঠিত নির্বাচনকালীন সরকারে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ তিন থেকে পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। তিনি আরও বলেন, চতুর্থত, ভোটাররা যেন যাকে খুশি তাকে ...
অপপ্রচারকারীদের সমুচিত জবাব দেবে মানুষ: কামরান

অপপ্রচারকারীদের সমুচিত জবাব দেবে মানুষ: কামরান

রাজনীতি
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেট শান্তির জনপদ। এখানে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। নির্বাচন উপলক্ষে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু বিভিন্ন অপপ্রচার চালিয়ে কেউ কেউ পরিবেশ ঘোলাটে করতে চাইছেন। বিশেষ করে একজন মেয়র প্রার্থী ও তার পক্ষের কিছু লোক প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। তবে তাদের এসব ধোকাবাজিতে এ পুণ্যভূমির মানুষ বিভ্রান্ত হবেন না। তারা ৩০ জুলাইয়ের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে অপপ্রচারকারীদেরকে সমুচিত জবাব দেবেন। শনিবার সকালে সিলেট নগরীর করেরপাড়া ও পাঠানটুলা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ্বাসী উল্লেখ করে মেয়র প্রার্থী কামরান বলেন, আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার। তা...