Saturday, October 17

রাজনীতি

বিএনপির ক্ষমতায় আসা নিয়ে যে ভবিষ্যত বাণী করলেন শামীম ওসমান !!

বিএনপির ক্ষমতায় আসা নিয়ে যে ভবিষ্যত বাণী করলেন শামীম ওসমান !!

রাজনীতি
বিএনপির ক্ষমতায় আসা নিয়ে যে ভবিষ্যত বাণী করলেন শামীম ওসমান !! বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। এটা ১০০% নিশ্চিত করে বলে দিলাম। সামনে অনেক খেলা হবে, কঠিন খেলা হবে। বহু খেলোয়াড় মাঠে নেমেছে। যেকোনো সময় তারা ছোবল দিতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমি এমপি না হলেও দেশের কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সোমবার বিকেলে ফতুল্লার সাহারা সিটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ শক্তি ও গায়ের জোরে ক্ষমতায় আসতে চায় না। জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। সামনে অনেক খেলা হবে। সবাই দেখতে পারবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। শামীম ওসমান আরও বলেন, মানুষ উন্নয়ন ও কাজে ভোট...
নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে আদালতের ওপর

নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে আদালতের ওপর

রাজনীতি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা আদালতের ওপরই নির্ভর করবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একটি সংসদীয় প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। সাংবাদিকরা আগামী নির্বাচনে বিএনপির প্রধান খালেদা জিয়ার অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তা হচ্ছে আদালতের বিষয়। আদালত যদি অনুমতি দেয় তাহলে এ ব্যাপারে তো নির্বাচন কমিশনারের কিছু করা...
খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা

খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা

রাজনীতি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন তাঁর গৃহপরিচারিকা ফাতেমা। আজ বুধবার ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে জানান, গত রোববার ঢাকার পাচ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাকে থাকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়। তখন বিচারক ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার নির্দেশ দেন। এই আদেশের কপি ওই দিনই নিজেই কারাগারে পৌঁছে দেন বলে জানান সানাউল্লাহ মিয়া। নাজিমুদ্দীন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলেই ফাতেমা কারাগারে প্রবেশ করেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প...
যুবলীগ শুধু মিটিং মিছিল করে না গরীব মানুষের সেবাও করে- গাজী সারোয়ার বাবু

যুবলীগ শুধু মিটিং মিছিল করে না গরীব মানুষের সেবাও করে- গাজী সারোয়ার বাবু

বাংলাদেশ, রাজনীতি
স্বদেশ কন্ঠ: পুরোদেশ জুড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে ৬টি স্পটে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ৩৭নং ওয়ার্ড সদরঘাটে শীতার্ত মানুষের মাঝে প্রায় ২০০০ কম্বল বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান প্রমুখ। স্বদেশ কন্ঠকে দেওয়া সাক্ষাতকারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন- যুবলীগ শুধু মিটিং মিছিল করে না গরীব ও অসহায় মানুষ...
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের আইকন সম্রাটের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের শুভেচ্ছা

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের আইকন সম্রাটের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের শুভেচ্ছা

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ও সফল যুবনেতা ইসমাইল চৌধুরি সম্রাট এর জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কাকরাইল কার্যালয়ে নেতা কর্মীরা শুভেচ্ছা জানাতে আসেন।  স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও স্বদেশ নিউজ২৪.কম এর সম্পাদক আরজে সাইমুর রহমান ইসমাইল চৌধুরি সম্রাটকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। সে  সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু ।...
ইতালী আওয়ামীলীগের নেতৃবৃন্দের ভৈরব সফর

ইতালী আওয়ামীলীগের নেতৃবৃন্দের ভৈরব সফর

বাংলাদেশ, রাজনীতি
নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামীলীগের সভাপতি সিআইপি মোঃ ইদ্রিস ফরাজী, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী (সিআইপি), সহ-সভাপতি আব্দুর রব ফকির,ইতালীর কাতানিয়া শাখা আওয়ামীলীগের সভাপতি সেলিম মোল্লা, ঢাকার রামপুরা ছাত্রলীগ সহ-সভাপতি মনির হোসেন নিরব ভৈরবে আগমন উপলক্ষে পৌর শহরের গোধুলী সিটি সামনে থেকে শতাধিক মটরসাইকেল এর বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটাল মোড় সংলগ্ন ভৈরবপুর আড়াই বেপারীর বাড়ীর ইতালী আওয়ামীলীগের নির্বাহী সদস্য শেখ ইসাকের বাড়ীতে গিয়ে মটরসাইকেল এর বহর শেষ করেন। পরে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান,ইতালির রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, ভৈরব পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আলী মনসুর রাজু, অর্থ সম্পাদক রাকিব রায়হান, ভৈরব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমন, ভৈরব পৌর যুবলীগ নেতা শেখ দিপু সহ যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।নে...
গাজী সারোয়ার হোসেন বাবুর শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের শুভেচ্ছা

গাজী সারোয়ার হোসেন বাবুর শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের শুভেচ্ছা

রাজনীতি
সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশকন্ঠ:  আজ ৫ জুলাই যুবলীগ মহানগর দক্ষিণ এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর শুভ জন্মদিন। পুরান ঢাকায় বাবুর জন্ম। পুরান ঢাকার ইতিহাসখ্যাত বাহাদুরশাহ পার্কের পূর্ব পাশে লক্ষ্মীবাজার এলাকায় সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ এর সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গাজী সারোয়ার হোসেন বাবু। বর্তমানে যুবলীগ মহানগর দক্ষিণ এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। সংগ্রামী এই নেতা তার উপর অর্পিত দায়িত্ব এর পাশাপাশি সাধারন মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। বিভিন্ন উপলক্ষ ও দিবসে নিজ দায়িত্বে আয়োজন করেন সামাজিক, দেশাত্ববোধক অনুষ্ঠান। সংগ্রামী এই নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর শুভ জন্মদিনে স্বদেশ মাল্টিমিডিয়া ও রেডিও স্বদেশ ডট নেটের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও তার দীর্ঘায়ু কামনা...
সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোয়ন লাভে এগিয়ে মো: সাহেদ

সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোয়ন লাভে এগিয়ে মো: সাহেদ

রাজনীতি
মো: সাহেদ দলীয় রাজনীতির পরিবারতন্ত্রের শেকল ভেঙে নবীন-প্রবীণ রাজনীতিকের সমন্বয় ঘটিয়ে এগিয়ে যাচ্ছেন এই রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব। তার বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ এবং টেলিভিশনের টকশো গুলোতে বাকপটুতায় দলীয় ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন নতুন এক রোল মডেল। দলীয় নেতা-কর্মীদের ভাষ্য, বদলে যাওয়া সাতক্ষীরার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন সফল মো: সাহেদ। সাতক্ষীরা সদরের দলীয় রাজনীতিকে চাঙ্গা  ও সুসংগঠিত করতে নেতৃত্ব পরিবর্তন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলশ্রুতিতে দলটির তৃণমূল ও মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই প্রতিশ্রুতিবান নেতা মো: সাহেদ কে সাতক্ষীরা ২ সদর আসনে মনোনয়ন দেয়ার জোর দাবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট। সাতক্ষীরা-২ সংসদীয় আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেল...
আগামী বছর হবে জনগণের বছর : খালেদা জিয়া

আগামী বছর হবে জনগণের বছর : খালেদা জিয়া

রাজনীতি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ২০১৮ সাল হবে জনগণের বছর। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, ২০১৮ সাল দেশের মানুষের বছর হবে এবং দেশ থেকে সকল অত্যাচার ও অত্যাচারি বিদায় নেবে। আমরা পবিত্র রমজান মাস এই দোয়া করি। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এসময় দেশে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই ইফতার মাহফিলের আয়োজন করে। মূলমঞ্চে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোট নেতাদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া। প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, এই যে বাজেট দিয়েছে, তারা মানুষের পকেটে হাত দিয়েছে। এখন ব্যাংকে যদি ১ লাখ টাকা থাকে, তা থে...
নতুন চমক: মহিলা লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রীর স্ত্রী !

নতুন চমক: মহিলা লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রীর স্ত্রী !

রাজনীতি
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। শনিবার এ তথ্য জানান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার। জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণও করেন হনুফা আক্তার রিক্তা। এদিকে, অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। ...