অস্ট্রেলিয়ান ওপেনের যত অঘটন
নোভাক জকোভিচ, ২০১৭
ইতিহাসের হাতছানি নিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন আসরে খেলতে নামেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এবার সাফল্য পেলে তিনি ছাড়িয়ে যেতেন অজি লিজেন্ড রয় এমারসনকে। উভয়ের ঝুলিতে রয়েছে রেকর্ড ৬টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। কিন্তু এবারের দ্বিতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ের ১১৭তম খেলোয়াড় ডেনিস ইস্টোমিনের কাছে হার নিয়ে স্বপ্ন ভাঙে গত দুইবারের চ্যাম্পিয়ন জকোভিচের। উজবেকিস্তানের ইস্টোমিন এবারের অস্ট্রেলিয়ান ওপেনে পা রাখেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশেষ বিবেচনার ‘ওয়াইল্ড কার্ড’ সুযোগ নিয়ে। গ্র্যান্ড স্লাম আসরের দ্বিতীয় রাউন্ডে জকোভিচের হারের স্মৃতি ছিল না গত ৯ বছরে। সর্বশেষ ২০০৮ উম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রুশ তারকা মারাত শাফিনের কাছে হার দেখেছিলেন ১২ বারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন জকোভিচ। আর এবার জকোভিচকে মোকাবিলার আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়ের বিপক্ষে ইস্টোমিনের হারজিতের সর্বশেষ পরিসংখ্যানটা...









