গাবিন্দগঞ্জে মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিলো আদিবাসী-বাঙালি সহস্রাধিক শিক্ষার্থী
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী অধ্যুষিত ৬টি ইউনিয়নের ৮টি হাইস্কুলের ছাত্রছাত্রীরা গতকাল বৃহস্পতিবার সকালে মাহমুদ বাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে সহস্রাধিক আদিবাসী-বাঙালি শিক্ষার্থী অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে। শপথে- নারী, বয়স্ক, শিশু, আদিবাসী ও প্রতিবন্ধী মানুষের প্রতি তারা শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে এবং মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
স্থানীয় মাহমুদ বাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জোবায়ের হাসান মো: শফিক মাহমুদ গোলাপের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, কৃষিবিদ সাদেকুল ইসলাম, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, অব...









