এনটিভিতে হাবীব শাকিলের ‘পরের মেয়ে’
বিনোদন প্রতিবেদক
বউ শ্বাশুড়ির গল্প মানেই এক ধরনের রেষারেষি। শ্বশুড়বাড়িতে ছেলের বৌকে পরের মেয়ে ভাবা হয়। নানা শাররীক ও মানসিক যাতনার মধ্যে দিয়ে বৌ’দের দিনগুলো অতিবাহিত করতে হয়। আবার অনেক সময় বৌয়েরা স্বামীর বাবা মাকে দুরে ঠেলে দেয়। এই নেতিবাচক গল্পগুলোর বিপরীতে দাড়িয়েছে আমাদের এই ‘পরের মেয়ে’ গল্পটি। এই গল্পটির মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে একটি ম্যাসেজ দেবার চেষ্টা করেছি আমরা। রক্তের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্ক গভীর। ত্যাগ আর ভালোবাসাই আপন ও পরের মধ্যকার সব ব্যবধান ঘুচিয়ে ফেলতে পারে- কথাগুলো বললেন সময়ের আলোচিত তরুণ নির্মাতা হাবীব শাকিল। তার পরিচালনায় এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’।
নাটকটি প্রচার শুরু হবার সাথে সাথেই দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এর কারণ নাটকটি কাহিনী, প্রেক্ষাপট, গতি ও নিমার্ণশৈলী। বর্তমানের গদবাধা নাটকগুলো যখন পরিবার ও ...







