বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির শুরু হয়েছে গোটা দেশে। এই তোলপাড়ে আঁচ পড়েছে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও।
.
কারণ, ওই ধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফের সঙ্গে অনেক জনপ্রিয় তারকার সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এই তালিকায় রয়েছেন লাক্সতারকা মৌসুমি হামিদও। নাঈম আশরাফের সঙ্গে একটি সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে মৌসুমি এটাকে প্রথমে পাত্তা না দিতে চাননি। কিন্তু দিন দিন ফেসবুকে সেলফিটি নিয়ে নাঈমের সঙ্গে মৌসুমির ঘনিষ্ঠ সম্পর্ক দাবি করে মনগড়া অনেক পোস্ট-স্ট্যাটাস বাড়ছেই। এ নিয়ে তাই বিব্রত অবস্থায় পড়েছেন মৌসুমি। বাধ্য হয়েই এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি।
মৌসুমি হামিদ বলেছেন, ‘ধর্ষক নাঈমের সঙ্গে ওই একবারই আমার দেখা হয়েছে। এর আগে অরিজিত সিং ও নেহা কাক্করের কনসার্টে পারফরম করার জন্য সে (...