‘এতদিন ভয়ে কিছু বলিনি, এশা আপু প্রতিদিন মেয়েদের মারে’ (ভিডিও)
এতদিন ভয়ে কিছু বলিনি- ‘প্রতিদিন আমাদের মারধর করে। হলের সভাপতি ইশরাত জাহান এশা আপু প্রতিদিন মেয়েদের মারে। ভিডিও কইরেন না। আপনারা আমার দায়িত্ব নিতে পারবেন না।
আমরা এতদিন ভয়ে কোনো কথা বলিনি।’ এভাবেই বলেছেন নির্যাতনের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তার। ওই ছাত্রী বলেন, ‘তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, আমরা গেছি।
আমাদের জিজ্ঞাসা করে আমরা কই গেছি, কেন গেছি। আমাদের তো আর সবার সামনে মারে নাই। সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে মারছে। থাপ্পড় মারছে, মাথায় পানি দিতে হইছে। কষ্ট এটাই, ম্যাডামরা আমাদের দায়িত্ব নিতে পারে নাই।
আমরা তো অসহায় হয়েই হলে উঠি। আমাদের থাকার জায়গা নেই বলেই হলে উঠি। মেয়েটা পা পর্যন্ত ধরছে। বলেছে, আপু আমারে কিছু বইলেন না। এগুলা আমাদের চুপচাপ দেখতে হইছে। কোনো ব্যবস্থা নাই। কালকেও মেয়েদের মারছে। তিন চারটা মেয়েকে মারছে।’
এ সময় অন্য শিক...









