Friday, August 7

Month: June 2018

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন স্টাইলে খেলা দেখাবো: সাম্পাওলি

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন স্টাইলে খেলা দেখাবো: সাম্পাওলি

Uncategorized
রাশিয়া বিশ্বকাপে স্বমহিমায় ফিরেছে আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে ড্র ও হারের পর নাইজেরিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত জয় তুলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউটের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার প্লেয়ারদেরও এখনো শুরুর একাদশ নিশ্চিত করিনি। তবে নিজেদের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে আমরা দারুণ আশাবাদী। অজস্র হৃদয়ের ভালোবাসা সঙ্গী করে একটি দল খেলবে মাঠে।’ নকআউটের লড়াইয়ের জন্য আগের চেয়ে আলাদা অনুশীলন হয়েছে জানিয়ে আলবিসেলেস্তে কোচ বলেন, ‘আমরা এই ম্যাচের জন্য ভিন্ন কিছু অনুশীলন করেছি। আমি (অধিনায়ক লিওনেল) মেসিকে বলেছি যে, যা আমরা অনুশীলন করেছি- আরও আগ...
ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

খেলা
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা শেষে করে এরইমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬টি দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা। আসরের অন্যতম শক্তিশালী এই দু'টি দলের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাে অপেক্ষা রাখে না। এ নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক-আলোচনারও শেষ নেই। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগে কী বলছে পরিসংখ্যান? এক্ষেত্রে আর্জেন্টিনার পক্ষই নিয়েছে পরিসংখ্যান। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল, আর্জেন্টিনা জিতেছে ছয়বার, তিনবার ড্র এবং দু'টি ম্যাচে ফ্রান্স জিতেছে। শুধু তাই নয়, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে এখনো জিততে পারেনি ফ্রান্স। যে দুটি ম্যাচ জিতেছে ফ্রান্স, দু'টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১৯৩০ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে ...
আজ রাতে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

আজ রাতে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

বাংলাদেশ
আজ শনিবার মধ্যরাতে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার রাত পৌনে দুইটায় জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তিনি রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে দেয়া নৈশ্যভোজে অংশগ্রহণ করবেন তিনি। রবিবার বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। একইদিন বিকেলে রাজধানীর হলিক্রস গার্ল স্কুলে ‘জেনারেশন ব্রেক থ্রু’ প্রকল্প পরিদর্শন করবেন। সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেদিন সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন। ওইদিন রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।...
স্কুলছাত্রী খুন; এক আইনজীবি গ্রেফতার

স্কুলছাত্রী খুন; এক আইনজীবি গ্রেফতার

ক্রাইম, বাংলাদেশ
নগরীর ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইনহাস বিনতে নাছির খুনের ঘটনায় শিক্ষানবীশ এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই আইনজীবির নাম রিজুয়ান কবির রাজু। শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার রিজুয়ান কবির রাজু খুন হওয়া ইনহাস চাচীর ছোট ভাই। তিনি সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর শিকু আরা বেগমের ছেলে। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রিজুয়ান কবির রাজু নামে একজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। রবিবার তার রিমান্ড শুনানী অনুষ্টিত হবে। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া থানাধীন ল্যান্ডমার্ক আবাসিক এলাকার লায়লা ভবন থেকে ইনহাস বিনতে নাছিরের লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ নাছির ও নাসরিন আক্তার খুশবু দম্পতির তিন...
১৪ দলের সভা শুক্রবার, আ.লীগের শনিবার

১৪ দলের সভা শুক্রবার, আ.লীগের শনিবার

বাংলাদেশ, রাজনীতি
কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের আলোচনা সভা আগামীকাল শুক্রবার এবং আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ দলের আলোচনা সভা শুক্রবার সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, আগামী শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। এতে বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ের নেতা ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভা...
হলি আর্টিজানে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে : ডিএমপি কমিশনার

হলি আর্টিজানে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে : ডিএমপি কমিশনার

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এ হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ (বৃহস্পতিবার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ২০১৬ সালে ১লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজানে নৃশংস হত্যাযজ্ঞ চালায় একদল জঙ্গি। এ মর্মান্তিক ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। নৃশংস এ হত্যাকাণ্ডের পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র-বোমা সংগ্রহ ও সমন্বয়সহ বিভিন্ন পর্যায়ে জড়িত অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তিনি জানান, ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ...
ঘরের মধ্যে প্রোগ্রাম বন্ধ করেন, নেতাকর্মীদের ফখরুল

ঘরের মধ্যে প্রোগ্রাম বন্ধ করেন, নেতাকর্মীদের ফখরুল

বাংলাদেশ, রাজনীতি
আপনারা অন্তত ঘরের মধ্যে প্রোগ্রাম করা বন্ধ করেন। যদি ১০ জনও হয় রাজপথে নামুন। নিজেরা সংঘটিত হোন, সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। pran এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। ২০১৪ সালের আন্দোলনের আগে আমরা যে আন্দোলন করেছি, সমস্ত রাস্তাঘাট সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। সে আন্দোলন এখন আর হচ্ছে না। ২০১৪ সালের পর আমরা পারিনি, কেন পারিনি তারও নানা কারণ আছে, আমি সেদিকে না যাই। তিনি বলেন, আমরা রাজপথে জীবন দিতে পারি, কিন্তু যুবকদের তো আসতে হবে আমা...
ঈদে আনন্দের ঝুড়ি নিয়ে নিকোলাস হীরা

ঈদে আনন্দের ঝুড়ি নিয়ে নিকোলাস হীরা

বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনা-সাইমুর রহমান: ঈদ চলে এলো, আর এই ঈদকে ঘিরে সবারই থাকে নানা আয়োজন। টিভি চ্যানেল গুলো ও তার বাইরে নয়। সবাই নতুন নতুন সব অনুষ্ঠান বানাতে ব্যস্ত, তার মাঝে কথা হলো আনন্দ টিভির সিনিয়র প্রোডিউসার নিকোলাস হীরা এর সাথে। আনন্দ টিভি মাননীয় চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাসের নেতৃত্ত্বে নিকোলাস নিয়ে এসেছেন এবারের ঈদের অসাধারণ কিছু প্রোগ্রাম। নাচ, গান, আড্ডা, আর চমৎকার জাদুর প্রোগ্রাম। আর সব গুলো প্রোগ্রাম ই সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে যা দর্শকদের খুব ই ভালো লাগবে বলে তিনি আশ করেন।...
যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বাংলাদেশ
গত ১১ জুন ২০১৮ সোমবার যুব উন্নয়ন অধিদপ্তর এর যুব ভবনের সভাকক্ষে বেলা ৩ টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক এর ৩য় পর্ব এর মেয়াদ বৃদ্ধি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠাতে সভাপতিত্ব করেন যুব উন্নয়নের মহাপরিচালক জনাব মো: অানোয়ার হোসেন। স্মারকে স্বাক্ষর করেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি। মডার্ণ হারবাল গ্রুপ বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য  দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করে আসছে। মডার্ণ হারবাল শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হারবাল মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আসছে। এ প্রশিক্ষণে যারা সফলভাবে উত্তীর্ণ হয় তাদের যুব উন্নয়ন অধিদপ্তর সনদপত্র প্রদান করে থাকে। উল্লেখ্য এই হারবাল বিষয়ক প্রশিক্ষনের মাধ্যমে সারাদেশে ২৫ হাজারের বেশি বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন।     ...
পথ শিশুদের পাশে- তানিন সুবহা

পথ শিশুদের পাশে- তানিন সুবহা

বিনোদন
‘প্রবর্তন স্বেচ্ছাসেবী সংগঠন’নামে একটি অরাজনৈতিক সংগঠন সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল শিশুদের নিয়ে সংগঠনটি কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১১ জুন (২৫ শে রমজান) রোজ সোমবার বিকেল ৪টায় মিরপুরস্থ বিলাস ভবন কমিউনিটি সেন্টারে ৩শত ছিন্নমূল শিশুদের ঈদের নতুন জামা ও ইফতার মাহফিলের আয়োজন কর। এতে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য কবি কাজী রোজী (এমপি), বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা তানিন সুবহা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া ও আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি সংসদ সদস্য কবি কাজী রোজী (এমপি) বলেন, ছিন্নমুল পথশিশুদের নিয়ে এমন একটি মহুৎ কাজ সমাজ ও দেশের জন্য গর্বের। আয়োজকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন সমাজের আট-দশটা কাজের চেয়ে মানুষের পাশে দাঁড়াতে সবাই পায় না।যাদের প্রচেষ্টায় এসকল এতিম ও ...