মাই অস্ট্রেলিয়া ডেইজ: ইয়ামিন হক ববি
লাইট, ক্যামেরা, অ্যাকশনে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। আমার প্রযোজিত প্রথম সিনেমা নিয়েও কিছুটা চিন্তায় ছিলাম। দেশের প্রথম সুপার হিরোইন গল্পের ‘বিজলী’ দর্শকরা কীভাবে নেন মনে নানা ভাবনা ভর করে। তবে দর্শকের প্রতি আস্থা ছিল তারা আমাকে নিরাশ করবেন না।
অবশেষে বিগ বাজেটের সিনেমাটি সবাই পছন্দ করেছেন। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম। গেল মাসের শুরুর দিকে ‘বিজলী’র অস্ট্রেলিয়ায় ‘শো’-এর জন্য আমন্ত্রণ পেলাম। সেখানে আমার বোন, দুলাভাই ও দুই ভাগ্নে থাকে। ভাগ্নেদের সব সময়ই মিস করি। এক মুহূর্ত ওদের ছেড়ে থাকতে ইচ্ছে করে না। ওরা দুজন খালামনি বলতে পাগল।
সব মিলে ঠিক করলাম অস্ট্রেলিয়া দিয়েই শুরু হোক বিজলী’র বিশ্বভ্রমণের সূচনা। আমাদের সিনেমার প্রদর্শন ৮ জুলাই হলেও মাসের শেষ দিকেই পাড়ি জমাই। এরপর শুরু হলো ঘুরাঘুরি। সিডনি সুন্দর শহর। বেশ গোছানো ও পরিচ্ছন্ন। সবুজে ঘেরা একটা শহর। সবুজ আমার ভীষণ প্রিয়। মন চায় প্রকৃতির মাঝ...









