Friday, August 7

Month: July 2018

উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনীতি
তৃণমূল জনগোষ্ঠীর জন্য নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা তাদের নিজ-নিজ ক্ষেত্রে নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাবেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন সরকারি চাকরিতে কাজ করলেও বেতন, কাজ না করলেও বেতন পাওয়া যেত। কাজেই কাজ করলে-করলাম বা না করলে নাই- এই চিন্তা কখনও গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের মনে রাখতে হবে যে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে সকলের ট্যাক্সের টাকাতেই তাদের বেতন হয়। এজন্য দেশের মানুষের সেবা করার মানসিকতা লালন করতে ...
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাজীব মীর

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাজীব মীর

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর রবিবার বিকালে রাজীব মীরের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য টিএসসিতে রাখা হয়। চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মোশারেফ হোসেন (রাজীব মীর) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় রাজীব মীরের নিজ গ্রামের পরানগঞ্জ হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, সোমবার ভোরে রাজীব মীরের বহনকৃত লাশবাহী গাড়িটি ভোলায় এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন রাজীব মীর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। ...
বিচারপতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান পাকিস্তান সেনাবাহিনীর

বিচারপতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক
পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা (আইএসআই) সে দেশের বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে বলে ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারপতি যে অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে পাক সেনাবাহিনী। রবিবার এক বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি সেনা গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার যথার্থতা যাচাই করার জন্য সুপ্রিমকোর্টকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার এরইমধ্যে বিচারপতি সিদ্দিকির বক্তব্যের পূর্ণ বিবরণ চেয়ে পাঠিয়েছেন। শনিবার সিদ্দিকি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিচারসহ আরও কিছু মামলার শুনানিতে আইএসআই হস্তক্ষেপ করেছে। তিনি আরও দাবি করেন, আইএসআই তাকে বলেছেন, তিনি যেন নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম ও তার স্বামীকে অ...
বিদেশ যেতে না দেয়ায় হাইকোর্টে ‍ইমরান এইচ সরকারের রিট

বিদেশ যেতে না দেয়ায় হাইকোর্টে ‍ইমরান এইচ সরকারের রিট

বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে প্রশাসনের বাধার মুখে পড়ে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তিনি। সোমবার(২৩ জুলাই) হাইকোর্টে এই রিট করেন ইমরান। হাইকোর্টের একটি বেঞ্চে আজ এই রিটের শুনানি হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরর আমন্ত্রণে গেল ২০ জুলাই দেশটিতে যাওয়ার কথা ছিল তার। ওই দিন বিকাল ৫টা দিকে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস হয়ে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ইমরান। এ সময় ইমিগ্রেশনের এক কর্মকর্তা গিয়ে তাকে ডেকে নিয়ে যান। এর পর বিমান ছাড়ার মিনিট দশেক আগে তাকে বলা হয়, ওপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইমরান এইচ সরকারকে নিমন্ত্রণ করা হয়েছিল ।...
বড়পুকুরিয়ায় কয়লা গায়েব, তদন্তে নেমেছে দুদক

বড়পুকুরিয়ায় কয়লা গায়েব, তদন্তে নেমেছে দুদক

বাংলাদেশ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪২ হাজার টন কয়লা হরিলুটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির খবর অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপ পরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপ সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম। উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টচার্য জানিয়েছেন, দুদক পরিচালক কাজী শফিকুল আলমকে এই অনুসন্ধান কাজের তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, দুদক আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে কয়লা উধাওয়ের ঘটনায় খনির শীর্ষ চার কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। ঘটনা তদন্তে পেট্রোবাংলার একজন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। খনির মাইনিং বিভাগের দায়িত্বে নিয়োজিত জিএম এটিএম নুরুজ্জামান চৌধু...
শিল্পী সমিতিতে গিয়ে আপ্লুত আঁচল

শিল্পী সমিতিতে গিয়ে আপ্লুত আঁচল

বিনোদন
অনেকদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ইদানিং আবারও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। আঁচলের এই সরব উপস্থিতি ফেরার আভাস দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে গিয়েছিলেন এই নায়িকা। সেখানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। নিজের ফেসবুকে আঁচল লিখেছেন, ‘শিল্পী সমিতিতে গিয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক চেঞ্জ। আমাদের শিল্পী সমিতি এত সুন্দর হয়ে গেছে, আমি তো দেখে অনেক হ্যাপি।’ তিনি আরও লিখেছেন, ‘শিল্পী সমিতিতে গিয়ে জায়েদ খান ভাই নিজের হাতে সমিতির ব্যাচ পরিয়ে দিলো। জায়েদ খান ভাই যে রেসপেক্ট আমাকে করেছে, সত্যিই ভাইয়ের প্রতি অনেক হ্যাপি, ধন্যবাদ জায়েদ খান ভাইয়া।’ দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকা প্রসঙ্গে আরটিভি অনলাইনকে আঁচল বলেন, ‘পছন্দমতো কাজ না পাওয়াতে দূরে ছিলাম। আর আমার ‘দাগ’ নামে একটি ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে।’ ...
সুন্দর চুলের জন্য ৭ টিপস

সুন্দর চুলের জন্য ৭ টিপস

লাইফস্টাইল
চুলের যত্ন না নিলে সেটি হয়ে যায় রুক্ষ এবং বিবর্ণ। সারাবছর অনেকেরই লেগে থাকে চুলের সমস্যা। কিন্তু একটু সচেতন থাকলে এবং কিছু টিপস মাথায় রাখলে আপনার চুল নিয়মিতই থাকবে সুন্দর আর নজরকাড়া। লাইফস্টাইল বিষয়ক অনলাইন ম্যাগাজিন ফেমিনা ইন্ডিয়া অবলম্বনে সুন্দর চুলের জন্য জেনে নিন সাতটি টিপস। চুল কাটুন নিয়মিত নিয়মিত চুলের আগা কাটতে হবে। এতে চুলের শেইপ সুন্দর থাকে, আগা ফেটে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সমস্যাও কমে যায়। তিন মাস পরপর অন্তত একবার চুল কাটিয়ে নিন, তাতে চুলের স্বাস্থ্য থাকবে ভালো। ডিপ কন্ডিশনিং করুন মাসে অন্তত একবার প্রাকৃতিক পদ্ধতিতে চুল ডিপ কন্ডিশনিং করা দরকার। নারিকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা সরিষার তেল চুলের পক্ষে খুব ভালো কন্ডিশনার। বড় দুই তিন চামচ তেল গরম করে তারপর হালকা ঠাণ্ডা করে নিন। ঈষদুষ্ণ থাকতে থাকতেই তেলটা চুলের গোড়ায় এবং গোটা চুলে ভালো করে মেখে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে ...
অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না ইবনে সিনা

অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না ইবনে সিনা

আন্তর্জাতিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিটিক্যালের শেয়ারের দাম কারণ ছাড়াই বাড়ছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেষ সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে উল্লেখ করে ডিএসই। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ২২ জুলাই নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১১ জুলাই লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৫২ টাকা। সেখান থেকে টানা বেড়ে সাত কার্যদিবসের ব্যবধানে ২২ জুলাই দাঁড়ায় ৩২২ টাকায়। এই দাম বাড়ার প্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদে...
ইমরানের সমর্থনে ওয়াসিম-ওয়াকার

ইমরানের সমর্থনে ওয়াসিম-ওয়াকার

আন্তর্জাতিক
পাকিস্তানে বুধবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের সমর্থনে দেশটির ক্রিকেট স্টাররা এগিয়ে এসেছেন। এই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো লিজেন্ডরা। খবর খালিজ টাইমসের। ১৯৯২ সালে পাকিস্তানের যে দলটি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সে দলের সদস্য ছিলেন ওয়াসিম আকরাম। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, আপনার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন আপনার নেতৃত্বে আমরা একটি মহান গণতান্ত্রিক দেশ হতে পারবো। ওই দলের আরেক সদস্য ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, এগিয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার সবই আপনার আছে। কিন্তু এ লড়াইয়ে জিততে আপনাকে সর্বোচ্চটাই দিতে হবে। কেউই আপনার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবং এটাই আমাদের দেশের জন্য দরকার, একজন সৎ নেতার। ইমরান খানের সমর্থনে সেলিব্রেটি ও সা...
পূণ্যভূমি সিলেটে কোনও প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না: আরিফ

পূণ্যভূমি সিলেটে কোনও প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না: আরিফ

রাজনীতি
নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয়ে প্রহসনের নির্বাচন করলে এর প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে। কোনও প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না পূণ্যভূমি সিলেটে। বললেন সিলেটে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আরিফুল হক চৌধুরী। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরিফ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের হয়রানি করছে পুলিশ। তাদের বাসাবাড়িতে তল্লাশির নামে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে বলেন, এ অবস্থা চলতে থাকলে ঢাকায় গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ জানাব। অবস্থা এমন চলতে থাকলে আমাদের বাধ্য করা হবে রাজপথে নামতে। আরিফুল হক বলেন, সিলেটের মানুষ অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমরা সহনশীল শান্তিপ্রিয়। তাই কোন...