বাচ্চাদের ঘুম ভালো হয় যে খাবার খেলে
নতুন এক গবেষণায় জানা গেছে, শিশুর বয়স তিনমাস হবার পর থেকেই মায়ের বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দিলে তাদের ঘুম ভালো হয়। খবর বিবিসি অনলাইন।
সাধারণত ছয় মাস বয়সের পর শিশুদের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে বলা হয়। কিন্তু জেএএমএ পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ছয় মাসের আগেই শক্ত খাবার দিলে মা ও শিশু উভয়েই উপকৃত হয়। শিশুরা বেশি সময় ঘুমায় এবং মায়েদের জীবনের মান উন্নত হয়।
লন্ডনের কিং’স কলেজ এবং সেইন্ট জর্জে’স ইউনিভার্সিটি ১,৩০৩টি তিন মাস বয়সী শিশুর ওপর গবেষণা করে। তাদেরকে দুইটি দলে ভাগ করা হয়। প্রথম দলটিকে ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ পান করানো হয়। অন্যদেরকে তিন মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যেসব শিশু তিনমাস বয়স থেকে অন্য খাবার খায় তারা-
লম্বা সময় ঘুমায়
ঘন ঘন ঘুম ভাঙে না
অন্যদের তুলনায় ঘুমের সমস্যা কম হয় তাদের (যেম...









