Saturday, August 8

Month: July 2018

মোদির নেতৃত্বে ভুল পথে এগোচ্ছে ভারত: অমর্ত্য সেন

মোদির নেতৃত্বে ভুল পথে এগোচ্ছে ভারত: অমর্ত্য সেন

আন্তর্জাতিক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন নীতির কড়া সমালোচনা করলেন নোবেল বিজয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রোববার তিনি বলেন, মোদির সময়ে দেশ ভুল দিকে এগোচ্ছে। খবর দৈনিক আনন্দবাজার। গতকাল রোববার (৮ জুলাই) নয়াদিল্লিতে অর্থনীতিবিদ জঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে লেখা ‘অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া এন্ড ইটস কন্ট্রাডিকশন’ বইয়ের হিন্দি অনুবাদ, ‘ভারত অউর উসকে বিরোধাভাস’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের মতে, গত চার বছরে দেশ ‘ভুল দিকে বিরাট লাফ দিয়েছে’! যার জেরে উপমহাদেশে পাকিস্তানের পরেই ভারত এখন দ্বিতীয় নিকৃষ্ট দেশ! বিজেপির শাসনকালের সমালোচনায় অমর্ত্য সেন বলেন, পরিস্থিতি খুব খারাপ হয়েছে। ২০১৪-র পর থেকে ভুল দিকে বিরাট লাফ দিয়েছে। আর্থিক উন্নতিতে দ্রুততম হয়েও আমরা পিছনের দিকে যাচ্ছি। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বিশ বছর আগেও এই অঞ্চলের ছয়টি দেশের মধ্যে ভার...
বার্সা থেকে ফের চীনা ক্লাবে পাওলিনহো

বার্সা থেকে ফের চীনা ক্লাবে পাওলিনহো

খেলা
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারতে হয় ব্রাজিলকে। ষষ্ঠ শিরোপার মিশন থেকে ছিটকে যাওয়ার পরই ফের চীনে যাবার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন পাওলিনহো। দুই দিন পরই এর আনুষ্ঠানিক ঘোষণা এলো। বার্সেলোনা ছেড়ে আবারও গুয়াংজু এভারগ্রান্ডেতে ফিরে গেলেন ২৯ বছর বয়সী এই তারকা। স্প্যানিশ জায়ান্টরা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি জানায়, চাইনিজ সুপার লিগের (সিএসএল) দলটিতে বার্সা থেকে ৬ মাসের লোনে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। যদিও আগামী ৩১ ডিসেম্বরের পর গুয়াংজুর ক্লাবটি তাকে নিজেদের করে নিতে পারে। গেলো মৌসুমে কাতালানদের হয়ে অভিষেক হয়েছিল সাম্বা তারকার। ব্লাউগ্রানাদের জার্সিতে লা লিগা শিরোপা জয় করার পাশাপাশি ৩৪ ম্যাচে নয়টি গোলও করেন পাওলিনহো। পাওলিনহো ২০১১ সাল থেকে এই পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন মোট ৫৫ ম্যাচ গোল করেছেন ১৩টি। চলতি বিশ্বকাপে...
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ১৬৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ১৬৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি: অর্থমন্ত্রী

জাতীয়
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবা ও অবকাঠামোগত সহায়তায় বাংলাদেশ সরকারকে ২০ কোটি ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। দুই বছরে এই অর্থ অনুমোদন দেবে আন্তর্জাতিক সংস্থাটি। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় এক হাজার ৬৫০ কোটি টাকা। রোববার সচিবালয়ে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, এডিবি এরইমধ্যে ১০ কোটি ডলারের অনুদান অনুমোদন করেছে। রোহিঙ্গাদের জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সেসব প্রকল্পেই তারা এই অর্থ দেবে। বাকি ১০ কোটি টাকা ডলার দেবে আগামী অর্থবছর। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে তাদের অর্থায়নকৃত প্রকল্পসমুহ যথাসময়ে বাস্তবায়নে চলতি বছর অর্থ ছাড়ের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, আপনারা জ...
মার্কিন চাপ সত্ত্বেও তেল রপ্তানিতে বড় কোনও পরিবর্তন নেই : ইরান

মার্কিন চাপ সত্ত্বেও তেল রপ্তানিতে বড় কোনও পরিবর্তন নেই : ইরান

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের তেল উত্তোলন ও রপ্তানিতে বড় কোনও পরিবর্তন আসেনি। এমনটা জানালেন দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। খবর প্রেসটিভি । বিজান জাঙ্গানেহ বলেন, মার্কিন হুমকি মোকাবেলার জন্য ইরান এরই মধ্যে একটি পরিকল্পনা নিয়েছে। সে পরিকল্পনা সফলতার সঙ্গে কাজও করছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরান-বিরোধী নানা তৎপরতার কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তেল উত্তোলন বাড়াতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টির জন্য ইরানি মন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন প্রচেষ্টার কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। এ ধরনের চাপ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের নীতিমালার বিরোধী বলেও তিনি মন্তব্য করেন। ইরান ও সৌদি আরব- দু দেশই এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। জাঙ্গানেহ বলেন, ওপেকের নীতি হচ্ছে রাজনৈতিক চাপের কারণে কখনো আন্তর্জাতি...
সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার, হঠাৎ দুদক

সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার, হঠাৎ দুদক

বাংলাদেশ
সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে অভিযোগের পর রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রোববার দুদকের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও তানজির হাসিব সরকারের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ কেন্দ্রে (১০৬) দুর্নীতির অভিযোগ প্রাপ্তির পর ওই টিম রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে আকস্মিক অভিযান চালায়। সরেজমিন পরিদর্শনকালে অভিযানকারী দল হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের প্রমাণ পায়। এছাড়াও দুদক টিম বহির্বিভাগে আগত এবং কেবিন ও ওয়ার্ডসমূহে চিকিৎসাসেবা গ্রহণরত রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করে। প্রণব কুমার জানান, এ অব্যবস্থাপনা দূরীকরণে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগির পদক্ষেপ নেবে বলে জানিয়...
রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজ ভারতের

রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজ ভারতের

খেলা
রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ব্রিস্টলে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে জেসন রয় ও জস বাটলার আট ওভারেই দলীয় স্কোরে ৯৪ রান যোগ করেন। এরপর বাটলার ৩৪ রান করে বিদায় নিলে দলীয় ১০৩ রানে আরেক ওপেনার রয়ও বিদায় নেন। বিদায়ের আগে ৩১ বলে ৪ চার ও ৭ ছয়ে ৬৭ রানের মূলবান ইনিংস উপহার দেন। এরপর অধিনায়ক মরগ্যান পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ দিকে বেন স্টোকস ও বেয়ারেস্টোর ছোট ইনিংসে দলের স্কোর ১৯৮ এ গিয়ে নামে। ভারতের পক্ষে হার্দিক পাণ্ডিয়া ৪টি, সিদ্ধার্থ কাউল ২টি, দীপক চাহার ও উমেশ যাদব একটি করে উইকেট নেন। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উইলি বলে আউট হয়ে ফিরে যান শেখর ধাওয়ান। তবে অপরপ্রান্তে রোহিত শর্মা নিজের স্বভাব...
আইনি ঝামেলা থেকে রেহাই নেই সালমান খানের

আইনি ঝামেলা থেকে রেহাই নেই সালমান খানের

বিনোদন
আইনি ঝামেলা থেকে যেন কিছুতেই রেহাই পান না সালমান খান। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তার মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্মহাউসকে কেন্দ্র করে। জানা গেছে, যে জায়গায় তার এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বনদফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সালমান খান ও তার পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে সেই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এক প্রবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন তার এই ফার্মহাউসটি বানানো হয়েছে বনদফতরের আইন ভেঙে। বনদফতরের আইন ছাড়াও এই নির্মাণের কারণে অন্য সব আইনও লঙ্ঘন কয়ার হয়েছে বলে দাবি করেন তিনি। সেই নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ভাবা হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই উল্লেখ করা আছে নোটিশে। ফা...
অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন জানেন?

অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন জানেন?

বিনোদন
ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ফিল্মের একটা বড় ভূমিকা রয়েছে। বলিউড ভারতের সবচেয়ে নামকরা ইন্ডাস্ট্রি হলেও দক্ষিণী অনেক ছবির কাহিনী নিয়েই তৈরি হয় ভারতের অন্য ইন্ডাস্ট্রির ছবি। তাছাড়া অ্যাকশনের দিক থেকে বলিউডের চেয়ে ঢেড় এগিয়ে দক্ষিণী ছবি। দক্ষিণী ছবির নায়িকার কেবল অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবন্ধ রাখেন না। এর বাইরেও তাদের ব্যবসা রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কাজল আগরওয়াল: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন তিনি। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তাঁর গহনার বুটিক রয়েছে। রাকুল প্রীত সিংহ: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভি...
আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ

আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ

রাজনীতি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন। বর্তমান সংসদে জাতীয় পার্টির সরাসরি ৩৪ জন সদস্য রয়েছেন। মহাজোটের শরিক হিসেবে এরশাদ এই ৩৪ জনের সঙ্গে আরও ৩৬ জন মিলিয়ে ৭০টি আসন আওয়ামী লীগের কাছে চান। যদিও ১০০টি আসনের কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষমতায় এলে সরকারে জাপার ১০ থেকে ১২ জনকে মন্ত্রী করারও প্রস্তাব রয়েছে। যে ৭০ জনকে এরশাদ মহাজোটের প্রার্থী চান তার মধ্যে বর্তমান সংসদের জাপার ৩৪ এমপি। বাকি ৬৬ জনের নাম ২৬৬ আসন থেকে চূড়ান্ত করবেন এইচ এম এরশাদ। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। বিএনপি নির্বাচনে এলে জাপাকে মহাজোটে রেখে না এলে বিরোধী দলে দিয়ে এই ছাড় দেওয়ার কৌশল নিয়ে আলোচনা রয়েছে। বর্তমান সংসদে জাপার ৩৪ জ...
বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে কি করছেন রোনালদো?

বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে কি করছেন রোনালদো?

খেলা
উরুগুয়ের কাছে হেরে প্রি-কোয়ার্টারে হেরে শেষ হয়ে গেছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান৷ স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ বিশ্বকাপে চারটি গোল করে রাশিয়া মাতানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ তবে দল নক-আউটের দৌড়ে খুব বেশিদূর এগিয়ে যেতে না পারায় মাঝপথেই শেষ হয়েছে তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন৷ এই অবস্থায় ফুটবল থেকে সাময়িক অবসর মিলেছে পর্তুগীজ স্ট্রাইকারের৷ অসবর সময়টায় মাঠ থেকে দূরে সময় কাটাচ্ছেন সিআর সেভেন৷ তবে একা নয়, সপরিবারে৷ সোশ্যাল মিডিয়ায় বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে রোনালদোর বেশ কিছু ছবি সামনে এসেছে, যেখানে রীতিমতো ছুটির মেজাজে দেখা যাচ্ছে এই রিয়াল তারকাকে৷ রিয়ালের হয়ে অত্যন্ত সফল মৌসুম শেষ করার পর রোনালদোর ক্লাব ছাড়ার জল্পনা নিয়ে বিস্তর আলোচনা চলছে ফুটবলমহলে৷ জুভেন্টাসের সঙ্গে তার চুক্তি পাকা বলেও খবর ছড়িয়ে পড়েছে৷ ইতালিয়ান ক্লাব...