Monday, May 11

Month: September 2020

নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ গ্রেপ্তার

নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ গ্রেপ্তার

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর: নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি স্বদেশ কন্ঠকে নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মানবপাচারের অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করেছেন সিআইডির (ঢাকা মেট্রো, উত্তর বিভাগ) কর্মকর্তারা। দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি। তাদের মধ্যে তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও। ছোট...
ইউটিউবে অর্ধ কোটি সাবস্ক্রাইবার ছাড়িয়ে জি সিরিজ

ইউটিউবে অর্ধ কোটি সাবস্ক্রাইবার ছাড়িয়ে জি সিরিজ

বাংলাদেশ
ইউটিউবে অর্ধ কোটি সাবস্ক্রাইবার ছাড়িয়ে জি সিরিজ সম্পাদনায়-আরজে সাইমুর: প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে বিশাল মাইলফলক স্পর্শ করেছে জি সিরিজ। দেশের অন্যতম এই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানটির মূল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে অর্ধ কোটি। বর্তমানে জি সিরিজ মিউজিক নামের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ লাখ ২০ হাজারের বেশি। ক্রমশ সংখ্যাটি আরও বাড়ছে। আর জি সিরিজ মিউজিক চ্যানেলের ভিডিওগুলো এই পর্যন্ত ১১৬ কোটিরও বেশিবার দেখা হয়েছে। দেশের অডিও-ভিডিও ইন্ডাস্ট্রির জন্য এটা নিঃসন্দেহে বড় একটি অর্জন। কেননা জি সিরিজ প্রতিষ্ঠান হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছাতে পেরেছে। এই আনন্দে প্রতিষ্ঠানটি তার সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে। দর্শক-শ্রোতাদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে জি সিরিজ বেশ কিছু ইউটিউব চ্যানেল চালু করে...
প্রশংসায় পঞ্চমুখ কাজী সাজু’র প্রথম গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’

প্রশংসায় পঞ্চমুখ কাজী সাজু’র প্রথম গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’

এক্সক্লুসিভ, বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর: সময়টা খুব দুঃসময়।চারিদিকেই আতঙ্ক ভয়,লাশের মিছিল।তবুও সব বাঁধা ঠেলে চলতে হবে সামনে। আর সেই সুবাদেই ১৩ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনরে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় ‘ভালোবাসায় কি ভুল ছিলো’ গানটির মিউজিক ভিডিও। কাজী সাজু বর্তমান সময়ের উদীয়মান তরুন একজন কন্ঠশিল্পী ।ছোট বেলা থেকেই গানের প্রতি অদম্য টান কাজী সাজু’র।পারিবার থেকেই গানের হাতেখড়ি।তাই বাল্যকালেই গানের ওস্তাদের সরনাপন্ন হন তিনি ।একে একে চারজন ওস্তাদের কাছে তালিম নেন।নিয়ম করেই গানের চর্চা চালিয়ে যান তিনি। দীর্ঘদিনের সঙ্গীত সাধনার পর প্রকাশ হলো তার প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’।নিজের কথা, সুর আর তরিক এর সঙ্গীতায়োজনে এই গান কন্ঠে তুলেছেন সাজু।গানটির ভিডিও নির্মাণ করেন আল মাসুদ । কাজী সাজু জানান,‘আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে এই গান প্রকাশের মাধ্যমে। সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়ে...