দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে কাজ করবে বিবিজেড – জানালেন এস এম নাজমুল হক
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিজনেস গ্রুপ Bangladesh Business Zone (BBZ) এর টাইম এন্ড কোয়ালিটি এক্সপ্রেস প্রেজেন্ট “Your Best Products” Competition September 2020 বিজয়ীদের শুভেচ্ছা উপহার প্রদান ও একটি চা চক্র এর আয়োজন করা হয়েছে আজ ৩১শে অক্টোবর, বিকাল- ৫টায়। বসুন্ধরা আবাসিক গেট এর পাশে সল্ট এন্ড বাটার রেস্টুরেন্ট এ।
বাংলাদেশ বিজনেস জোন গ্রুপের এডমিন এস এম নাজমুল হক এর পরিচালনায়,
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা- প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন বীনা ইসলাম,স্বত্বাধিকারী- লামিয়া অ্যান্ড রাইসা বুটিক’স, দ্বিতীয় স্থান অধিকার করেন- সাজ্জাদ হোসেন তিলক, স্বত্বাধিকারী- আভা'স গ্যালারি ও তৃতীয় স্থান অধিকার করেন- মাহমুদা আক্তার, স্বত্বাধিকারী- ইউনিক কিচেন, এ সময় আমন্ত্রীত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ...








