ম্যারাডোনার মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে
পুরোটা জীবন ছিলেন আলোচনায়। মৃত্যুর পরও আলোচনা থামছে না ম্যারাডোনাকে নিয়ে। তার চিকিৎসায় কী গাফিলতি ছিল সে প্রশ্ন এখন বড় হচ্ছে। ডয়চে ভেলের এক রিপোর্টে বলা হয়েছে, ম্যারাডোনার মৃত্যুর জন্য কি তাঁর চিকিৎসক দায়ী? অনিচ্ছাকৃত খুনের তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার পুলিশ। রোববার চিকিৎসকের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও চিকিৎসকের বক্তব্য, তাঁর 'বন্ধু'র জন্য যা করণীয় ছিল, তার চেয়ে বেশিই করেছেন তিনি। আদালতে জবানবন্দী দিতেও প্রস্তুত তিনি।
ম্যারাডোনারপারিবারিক চিকিৎসক লিওপোল্ডো লুকিউ। ৩৯ বছরের এই ডাক্তারই গত বেশ কিছু বছর ধরে ম্যারাডোনার চিকিৎসা করছিলেন।
কিছু দিন আগে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। লিওপোল্ডোই তার চিকিৎসা করেছিলেন। ফুটবল স্টারকে ভর্তি করেছিলেন হাসপাতালে। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রপচার হয়। আট দিন হাসপাতালে থাকার পর ম্যারাডোনাকে ছেড়ে দেওয়া হ...









