১০ ব্যক্তি পেলেন ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’
প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য ১০ জনকে ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। প্রতিবছরের মতো বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষকে সম্মান জানিয়ে এবারের পুরস্কার বঙ্গবন্ধুর নামে করা হয়েছে। ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোশ্যাল ইনকুলেশন এবং ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট—এই দুই ক্যাটাগরিতে ইনডিভিজুয়াল ও গ্রুপ বিভাগে ৮ শ’র বেশি আবেদন থেকে ৪৭ জনকে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়। এর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে বিজয়ী করা হয়েছে।
<strong>‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন:</strong>
ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মাদ মহসিন, উপমা আহমেদ, ...









