এই সময়ে ত্বকের যত্নে কি করবেন?
লাইফ স্টাইল ডেস্ক, স্বদেশকন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
শীত শেষ হয়ে গেছে। প্রকৃতিতে চলছে ঋতু বদলের পালা অর্থাৎ ফাল্গুন চলছে। শীতল বাতাস আরও ভালোভাবে জানিয়ে দিচ্ছে ঋতু পরিবর্তনের এই পরিক্রমের কথা। এর ভেতর আবার করোনাভাইরাসের দাপট।
তার মাঝে খুসখুসি সর্দি-কাশি বারোটা বাজাচ্ছে স্বাস্থ্যের। শীতের কারণে কিছু সমস্যা অনেকেরই হয়, যেমন- খাবার হজম না হওয়া, পেট ফাঁপা, পাতলা পায়খানা, আমশয়, জ্বর, নিউমোনিয়া, ত্বকের নানা ইনফেকশন ইত্যাদি।
যারা শহুরে জীবনে নানা কাজ-কর্মের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখেন। তারা প্রতিদিনের কাজে বেশকিছু বিষয়ে ভুলেই জান যে, শরীরের দিকে নজর দেয়া উচিত। আর যখন শরীর তার নিজের ভাষায় জানান দেয় যে, তার প্রতি খেয়াল করা দরকার তখন শুধুই মনে পড়ে আহা কিছু সময় আগে যদি জানতাম! কোন কোন বিষয়ে খেয়াল করা দরকার আসুন জেনে নেই-
খাবার-দাবার : শীতকালে নানা খাবারের আয়োজন এমনিতেই থাকে। পিঠা খাওয়ার...

