Friday, August 7

Month: July 2021

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার সাময়িক বরখাস্ত

এক্সক্লুসিভ, বাংলাদেশ
পদ্মা সেতুর পিলারের সাথে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহ জালাল নামের একটি রোরো ফেরির ধাক্কা লাগলে ফেরিতে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সাথে ফেরিটির ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরি শাহ্ জালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়। এ ছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি আজ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। বিআইডব্লিইটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল...
লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী

লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী

বাংলাদেশ, রাজনীতি
লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী লক্ষ্মীপুর প্রতিনিধি - মহামারি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় দুস্থরা পেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট শওকত হায়াতের উদ্যোগে এ,এন,এম,সোলায়মান ফাউন্ডেশন অর্থায়নে উনার গ্রামের বাড়িতে রেশন কার্ডে মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনিবার্হী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, জহিরুল আমিন জহির,লক্ষ্মীপুর জেলা যুবলীগের সা...
মুনিয়ার মৃত্যু: নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

মুনিয়ার মৃত্যু: নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় গুলশান থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আদালতে। আগামী ২৯ জুলাই এই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার জন্য যাকে আসামি অভিযুক্ত করা হয়েছে তিনি আদতেই অভিযুক্ত নন এবং আত্মহত্যার প্ররোচনার কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান মুনিয়া। মুনিয়ার মৃত্যুর পরপরই তড়িঘড়ি করে তার বোন নুসরাত তানিয়া আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন গুলশান থানায়। অভিযোগ একজনকেই তিনি অভিযুক্ত করেন। এরপর পুলিশ দীর্ঘ তদন্ত করে। প্রায় তিন মাস তদন্ত করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, যে চূড়ান্ত প্রতিবেদনে এই আত্মহত্যা প্ররোচনার জন্য সংশ্লিষ্ট অভিযুক্তর কোনো দায় পাওয়া যায়নি। উল্লেখ্য যে, নুসরাত শুরু থেকেই এই মামলাটি করেছিলেন উদ্দেশ্যমূলকভাবে এব...
পর্নো ব্যবসায় ধনী হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ!

পর্নো ব্যবসায় ধনী হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ!

এক্সক্লুসিভ, বিনোদন
কাঁপছে বলিউড। কাঁপছেন অনেক নামী-দামী তারকা। রাজ কুন্দ্রাকাণ্ডে তটস্থ অনেকে। তদন্তে কখন কার নাম বেরিয়ে আসে- সে ভয়ে অনেক তারকা। পর্নো কানেকশনে রাজ কুন্দ্রা পরিণত হয়েছেন সংবাদ শিরোনাম। তাকে কেন্দ্র করে ইথারে ভাসছে নানা কথা। এর কারণ, সম্ভবত তিনি হার্টথ্রব নায়িকা শিল্পা শেঠীর স্বামী বলে। এমনিতেই তিনি কোটি রুপির ব্যবসা করেন, তার ওপর কোটি কোটি ভক্তের চোখের সামনে থেকে লুফে নিয়েছেন শিল্পাকে। এ জন্য তার ওপর কোটি কোটি চোখের ক্যামেরার ফোকাস। তিনি দামী তারকাদের পর্নো ছবিতে বাধ্য করেছেন বলে কয়েকদিন ধরেই খবর। এর মধ্যে আছেন পুনম পান্ডে, শার্লিন চোপড়া। পুনম পান্ডে অবশ্য মুখ খুলেছেন। তিনি বলেছেন, তাকে ব্লাকমেইল করেছেন রাজ। বলাবলি হচ্ছে, রাজ কুন্দ্রা হয়তো পর্নো ব্যবসা করেই কোটিপটি বনে গিয়েছেন। ভারতীয় মিডিয়া আরো এক তথ্য দিয়েছে। তাতে বলা হয়েছে, রাজ কুন্দ্রার পিতা ছিলেন বাসের কনডাক্টর। এমনই এক পরিবারে দা...
ঈদে শাকিলা’র নতুন গান প্রকাশিত হলো  “আমার আমিকে”

ঈদে শাকিলা’র নতুন গান প্রকাশিত হলো “আমার আমিকে”

বিনোদন
বিনোদন প্রতিবেদক আজ রিলিজ হতে যাচ্ছে শাকিলা শাকির"আমার আমিকে" শিরোনামে নতুন গান।গানটির কথা-শরীফ লিয়াকত হোসেন দিপু।সুর ও সংগীত- মোহাম্মদ নাদিম ভূঁইয়া।ডিরেকশন-ইয়ামিন ইলেন।ইডিটিং-জিকু। এবং ভিডিও মেকিং-ই-মিউজিক। শাকিলা শাকির ২০১৪তে প্রথম সলো এলবাম রিলিজ করে।"পাগল তোর জন্য রে"। মুভিতে প্রথম প্লে-ব্যাক করা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি শাকিলা শাকির।এক এক করে সলো গান রিলিজ হলো বেশকিছু। এরপর "ছুঁয়ে দিলে মন" সিনেমার টাইটেল ট্র্যাক"ছুঁয়ে দিলে মন"গানটা সহ শিল্পী তাহসানের সাথে সবার মন কেড়ে নেয় এই গুনী শিল্পী।আর খুব জনপ্রিয়তা পায় সাথে প্রথম আলোর মতো আরো বেশ কিছু এ্যাওয়ার্ড পায় এই গানটি। বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিজের মৌলিক গান এসব নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন ‌শাকিলা শাকির। শাকিলা সকলের কাছে দোয়া চেয়েছেন। নাদিম বলেন, "এই গানটা আমার খুব পছন্দের ।অনেক সময় অনেক ধরনে গানের ম...
যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন কাল বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ৩ উইকেটের এ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের ২৮তম সিরিজ জয়। ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই ৩-২ ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। গত ১৬ বছরে একে একে সে তালিকায় যুক্ত হয়েছে আরও ২৭টি সিরিজ। অনুমিতভাবেই অধিকাংশ জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বা শ্রীলঙ্কাকেও হারানোর নজির আছে বাংলাদেশের। চলুন দেখে নেওয়া যাক, ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়ের সারসংক্ষেপ— দুই বা ততোধিক ম্যাচ ছিল, এমন সিরিজ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছে ৭৪টি। এর মধ্যে ২৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪৩ বার। আর তিনবার সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে একবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে, বাকি দুটি সিরিজ ছিল শ্রীলঙ্কার...
মেসিকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান মার্টিনেজ

মেসিকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান মার্টিনেজ

খেলা
দীর্ঘ ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে মেসি বাহিনী। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এটি লিওনেল মেসিরও প্রথম শিরোপা। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে তিন তিনটি পেনাল্টি ঠেকিয়ে আলো কাড়েন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর ফাইনালের টিকিট কেটে অধিনায়ক মেসির সঙ্গে নিবীড় আলিঙ্গনের ছবি এবং মার্টিনেজের আবেগঘন মন্তব্য মন কাড়ে ফুটবলপ্রেমীদের। মেসির প্রতি তার আবেগী মনোভাবটা প্রকাশ পেলো আরো একবার। মার্টিনেজ বললেন, এবার বিশ্বকাপ উপহার দিতে চান মেসিকে। সদ্য কোপা আমেরিকা শিরোপাজয়ী এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাৎকার নিয়েছে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে। মেসিকে নিয়ে মুগ্ধতা ঝরেছে মার্টিনেজের কণ্ঠে। লিওনেল মেসির কোন বিষয়গুলো দাগ কেটেছে তার মনে? এমন প্রশ্নে মার্টিনেজ বলেন, উরুগুয়ের বিপক...
ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সম্প্রতি দেশের একটি নতুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ওয়েব সিরিজ 'মরীচিকা'। সিরিজটি পরিচালনা করেছেন গুণী পরিচালক শিহাব শাহীন। এই ওয়েব সিরিজ থেকে থেকে কেমন সাড়া পাচ্ছেন? মাহি বলেন, খুবই ভালো। ফেসবুক জুড়ে শুধু মরীচিকা আর মরীচিকা। শিহাব শাহীন অসাধারণ একজন পরিচালক। তার সৃষ্টি খুবই চমৎকার। কেউ যদি সিরিজটি নিয়ে আলোচনা না করতো তাহলে সেটা দুঃখের বিষয় ছিল। আশ্চর্য হতাম। ওটিটিতে কাজ শুরু করেছেন? নতুন এ মাধ্যমে কাজ করে কী মনে হয়েছে? মাহি বলেন, সবাই তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতেন না। ভালো কনটেন্ট হলে তারা সাবস্ক্রাইব করে দেখছেন। প্রতিযোগিতা বেড়ে গেছে আসলে। অনেক বেশি ভালো কাজ করতে হবে। আমার কাছে মনে হয়, ওয়েবে ফেস ভ্যালু বা তারকাখ্যাতির দাম নেই। যারা ভালো কাজ করবে তারাই টিকে থাকবে। এটা আসলে রিস্কের বিষয়। তবে ওটিটি প্লাটফর্মকে আমি এপ্রিশিয়েট করি। হলিউড, বলিউড সব...
ঈদের পর গার্মেন্টস, শিল্পকারখানা বন্ধ থাকবে

ঈদের পর গার্মেন্টস, শিল্পকারখানা বন্ধ থাকবে

অর্থনীতি, এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঈদের ছুটির পর ২৩শে জুলাই সকাল ৬টা থেকে ৫ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনে খাদ্যদ্রব্য প্রস্তুত, চামড়া শিল্প ও ঔষধ শিল্প সংশ্লিষ্ট ছাড়া সকল শিল্প কারখানা বন্ধ থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে। এছাড়া কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা বিধি-নিষেধের বাইরে থাকবে। তবে ওই প্রজ্ঞাপনে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা বলা হয়নি। ফলে গত মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন মোতাবেক ২৩ জুলাই থেকে ৫ই আগস্ট বিধি-নিষেধ চলাকালীন গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধই থাকছে। গত ১লা জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনে গার্মেন্ট ও শিল্পকারখানা খোলা থাকলেও ঈ...
ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

এক্সক্লুসিভ, খেলা
ম্যাচের প্রথম ভাগে দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে বলা যায় কম রানেই বেঁধে রাখতে পেরেছিলেন টাইগাররা। দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে হয়তো আনায়াসেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু দিনটি যে ছিল সাকিব আল হাসানের। সহজ ম্যাচ কঠিন করে জয় পেলো বাংলাদেশ। আর ব্যাট হাতে সাকিব খেললেন দ্যুতিময় এক ইনিংস। আর জয় শেষে সাকিব বলেন, রান তাড়ায় ব্যাট হাতে তার ভাবনাটা ছিল সহজ সরল। রোববার দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ২৪১ রানের টার্গেটে হারারেতে রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালের দল। ব্যাট হাতে ম্যাচজয়ী হার না মানা ৯৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এতে সাকিবের সেঞ্চুরি মিস করার আফসোস আছে হয়তো ভক্তদের। আর ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এই লেভেলের ক্রিকেটে মানসিক প্রস্তুতিটা শারীরিক প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমি খুব বেশি চিন্তা করে ফেলছিলাম। এই ম্যাচে এটা কর...