পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী
ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ বুধবার আটক করে র্যাব।বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরীমনিকে আটকের পর লাইভে আসেন খ্যাতনামা পরিচালক মালেক আফসারী।
লাইভে তিনি বলেন, সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, 'আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না।
পরীর বাসায় অভিযান চলা প্রসঙ্গে লাইভে এই নির্মাতা দাবি করেন, ‘পরী একজন নাটকবাজ’।
'দিনের বেলায় র্যাব সদস্যরা এই অভিয...


