Monday, May 11

Month: September 2021

কুমিল্লায় শ্রেণিকক্ষে স্কুলছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল

কুমিল্লায় শ্রেণিকক্ষে স্কুলছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, পড়ালেখা, বাংলাদেশ
কুমিল্লায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। পাঁচজন স্কুলছাত্রী। সবার পরনে স্কুল পোশাক, আর চোখে কালো চশমা। ফাঁকা শ্রেণিকক্ষে এমন পোশাকেই হিন্দি গানের তালে নানান ভঙ্গিতে নেচেছেন তারা, বানিয়েছেন টিকটক ভিডিও। তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা। জানা গেছে, টিকটক ভিডিও তৈরি করা ওই পাঁচ ছাত্রী কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। তারা আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা দেবেন। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা। এ ঘটনায় সচেতন মহলের পাশাপাশি হতবাক স্কুল কর্তৃপক্ষও। যার কারনে ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেলে ইবন...
আজ আইপিএল মিশন শুরু সাকিবের

আজ আইপিএল মিশন শুরু সাকিবের

Uncategorized, খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মাঠে নামছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়। এদিকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল মিশন। এবারের আইপিএলের প্রথম পর্বে ব্যাটে-বলে নিজের সামর্থ্যমতো পারফর্ম করতে পারেননি সাকিব। বিশ্বকাপের আগে নিজের সেরা ফর্মে ফিরতে চাইবেন এই অলরাউন্ডার। শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা বেশ কঠিন নাইটদের সামনে। আসন্ন সাত ম্যাচে ছয়টি জেতার জন্য মরিয়া তারা। তাদের তাগিদ আরও বাড়িয়ে তুললেন নাইটদের অন্যতম কর্ণধার শাহরুখ খান। ম্যাচের আগে দলের উদ্দেশে শাহরুখের বার্তা, ‘মনে রেখ তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমা...
লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

Uncategorized, আন্তর্জাতিক, শিল্প-সাহিত্য
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। তাদের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ সূত্র বলছে, ১ লাখ ২০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ড (১ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ১১ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি। খবর দ্য টেলিগ্রাফের। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশির ভাগ ছবি। এই সব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’। ক্রিস্টিজ...
জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় পর্দায় দাপিয়ে বেড়ালেও বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেক দূরেই আছেন তিনি। শোবিজ পাড়া থেকে দূরে থাকলেও তার অনুরাগী ঠিকই তাকে খুঁজে ফেরেন। আর তাই তো তার জীবন নিয়েও নেই কম চর্চা। বিয়ে ও সংসার নিয়ে ভালই আছেন এই তারকা। নতুন মুখ আসছেন তাদের ঘর আলো করে, আর সেজন্য দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সম্প্রতি তার বেবি শাওয়ারের অনেক ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যল মিডিয়ায়। সেই ছবিতে শখকে দেখে যেন একটু অবাকই হলেন সবাই। শখের মাতৃত্ব শখকে যেন আরো সুন্দর করে তুলেছে। আর নেটিজেনরাও শখের সেসব ছবিতে ভালবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন। এদিকে, সর্বশেষ ঈদুল আজহার একটি নাটকে দেখা গিয়েছিলো শখকে। এরপর আর কোনো নতুন কাজে হাত দেননি তিনি। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরেই শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। যদিও চলতি মাসে শখ নিজেই ...

শুভ জন্মদিন গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীর

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, শিল্প-সাহিত্য
১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন। গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী হয়েও প্রাণের চেয়ে...
শুভ জন্মদিন গীতিকার নার্গিস আলমগীর

শুভ জন্মদিন গীতিকার নার্গিস আলমগীর

বিনোদন
আজ ১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন। গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ কন্ঠ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদীসহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী ...
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালানোর পর তাদের দুজনকে গ্রেফতার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামে এক ভুক্তভোগী ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গুলশান থানার ডিউটি অফিসার ...
‘ঘুমের মধ্যে শিশু সন্তানদের ভয় দেখায় আমার স্ত্রী’

‘ঘুমের মধ্যে শিশু সন্তানদের ভয় দেখায় আমার স্ত্রী’

নারী ও শিশু
টিকটক ভিডিও করে জনপ্রিয় হতে দুই সন্তানকে তাদের মা ভয় দেখান বলে অভিযোগ করেছেন লন্ডনের এক যুবক। এ ঘটনায় তিনি স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই যুবক বলেছেন, আমার স্ত্রী টিকটক ভিডিও করার নামে ৬ বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে ভয় দেখায়। তারা ভয় পেলে স্ত্রী হাসে। ‘আমি বার বার তাকে নিষেধ করেছি। কিন্তু আমার কথা শোনেনি। এমনকি রাতে আমার সন্তানদের ঘুমের মধ্যেও ভয় দেখায় আমার স্ত্রী। অনেক সহ্য করেছি। আর নয়।’ তার দাবি, তার স্ত্রীর নেটমাধ্যমের প্রতি খুব আসক্ত। যে কোনো বিষয়কেই তিনি গুরুত্ব দিয়ে দেখেন না। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেটমাধ্যমে ওই যুবককে সমর্থন করেছেন বেশির ভাগ মানুষ। তাদের বক্তব্য, ওই নারীর কাউন্সেলিং প্রয়োজন। ...
সাংবাদিক হয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি!

সাংবাদিক হয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি!

বিনোদন
মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কাজে ফিরেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবার ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। পরদিন বুধবারো ডাবিং করেছেন তিনি। অনেক দিন পর কাজে ফিরতে পেরে আনন্দিত হালের এ আলোচিত নায়িকা। পরীমনি বলেন, কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ‘মুখোশ’ সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পরীমনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর...
বেলিজের অনারারী কনসাল জেনারেলের প্রেস সেক্রেটারী হলেন সাংবাদিক সুমন চৌধুরী।

বেলিজের অনারারী কনসাল জেনারেলের প্রেস সেক্রেটারী হলেন সাংবাদিক সুমন চৌধুরী।

এক্সক্লুসিভ, বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক ঃবাংলাদেশে নিযুক্ত সেন্ট্রাল আমেরিকার দেশ বেলিজের অনারারী কনসাল জেনারেল মিঃ মশিউর রহমানের প্রেস সেক্রেটারী পদে অফিসিয়ালি নিয়োগপত্র পেয়েছেন সাংবাদিক সুমন চৌধুরী। অনারারী কনসাল জেনারেল মশিউর রহমানের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। সাংবাদিক সুমন চৌধুরীর এ নিয়োগের পর থেকে বেলিজ ও বাংলাদেশ সরকারের মধ্যকার সকল ধরনের রাস্ট্রীয় ও ব্যবসায়ীক খবরাখবর রক্ষনাবেক্ষন ও প্রচারের জন্য আনুষ্ঠানিক ভাবে তাকে এই নিয়োগ পত্র প্রদান করা হয়। সুমন চৌধুরীর সাটিফিকেট নাম, মোহাম্মদ কাঞ্চন চৌধুরী সুমন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সুমন চৌধুরীর জন্ম ঢাকার খিলগাও সি ব্লকে। খিলগাও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাও মডেল বিশ্ববিদ্যালয় হতে লেখাপড়া শেষ করে প্রথম জীবনে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবেই আত্বপ্রকাশ করেন,একাধিক সুত্রে জানা যায় ২০০৮ সালে দৈনিক সমকাল দিয়েই মিডিয়ায় প্রথম কাজ শুরু ক...