Saturday, August 8

Month: February 2022

বাংলায় বিজ্ঞানচর্চা ও ভাষা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলায় বিজ্ঞানচর্চা ও ভাষা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
বিজ্ঞান গবেষণা এবং গবেষণা লব্ধ জ্ঞান মানুষের কল্যাণে সহজভাবে ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান শিক্ষাকে সবার কাছে সহজ ও বোধগম্য করতে বিষয়বস্তু তৈরিতে পরিভাষার পরিবর্তে পরিচিত শব্দ ব্যবহারে গুরুত্বারোপ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই আসুক আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’ সোমবার বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই ...
আর্থিক খাতে অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ জরুরি

আর্থিক খাতে অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ জরুরি

অর্থনীতি
আর্থিক খাতে যত অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা এবং সুশাসনের অভাব-সবকিছুর পেছনে কলকাঠি নাড়ে একটি অদৃশ্য শক্তি। এ শক্তি অপকর্মের সঙ্গে জড়িত থাকার দৃশ্যমান কোনো প্রমাণ নেই। কিন্তু সবকিছু ধামাচাপা দেয় তারাই। অথচ কুচক্রী এই মহলটি সব সময় থাকে ধরাছোঁয়ার বাইরে। ব্যাংক ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য শক্তির থাবা নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক খাত আরও ধসে পড়বে। এ থেকে পরিত্রাণে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের আরও যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। রোববার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মইনুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি যুগান্তরকে বলেন, বাংলাদেশ ব্যাংক এখন সরকারের শীর্ষমহলের নির্দেশনা বা নিয়ন্ত্রণে চলে। সে কারণে আর্থিক খাতে নৈরাজ্যের জন্য বাংলাদেশ ...
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহিদদের স্মরণ করছে। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তার পরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ...
শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সোমবার উপজেলার মাওনা চৌরাস্তায় বিল্লাল মাস্টার হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করেছে ইয়ুথ স্কয়ার বাংলাদেশ ও তানজীম ফাউন্ডেশন। ইয়ুথ স্কয়ার বাংলাদেশের চেয়ারম্যান তাওসিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি ও উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, গুয়াংজু মেডিকেল কলেজের শিক্ষার্থী এম সাদেকুল হাসান তন্ময়, ত...
আপনারা আমাদেরকে গালি দেবেন না: স্পিনার নাসুম

আপনারা আমাদেরকে গালি দেবেন না: স্পিনার নাসুম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না। এক কথায় করোনার কারণে শূন্য হয়ে পড়া গ্যালারিতে আবার প্রাণ ফিরছে। এ খবরে বেশ উচ্ছ্বসিত হলেও দর্শকের প্রতি আহ্বান জানিয়ে স্পিনার নাসুম আহমেদ বললেন, তারা যেন মাঠে বসে ক্রিকেটারদের গালি না দেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ তারকা স্পিনার বলেন, ‘অনেকদিন পর মাঠে দর্শক ফিরছে, জেনে খুব ভালো লাগছে। যারা মাঠে আসতে পারবেন না, তারাও দূর থেকে আমাদের সাপোর্ট দেবেন—এটাই আশা করি। তবে আপনারা আমাদের গালি দেবেন না। কারণ কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় নিজের দেশকে জেতাতে। দল হেরে গেলে আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। খেলোয়াড়দে...
যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে তার তালিকা করছে রাশিয়া!

যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে তার তালিকা করছে রাশিয়া!

আন্তর্জাতিক
সম্ভব্য যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের ‘হত্যা করা হবে কিংবা ক্যাম্পে পাঠানো হবে’ তার তালিকা রাশিয়া ইতোমধ্যে করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ নিয়ে যুক্তরাষ্ট্র একটি চিঠিও পাঠিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই চিঠির খবর এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইউক্রেনে সম্ভাব্য ‘মানবাধিকার বিপর্যয়’ সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন। ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে বা ক্যাম্পে পাঠানো হবে রাশিয়ান বাহিনী তার তালিকা তৈরি করেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ান বাহিনী সম্ভবত ...
একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে: শুভশ্রী

একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে: শুভশ্রী

বিনোদন
সপ্তাহ খানেক আগে ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বজুড়ে প্রেমিক যুগল নানা আয়োজনে উদযাপন করেছেন বিশেষ এই দিনটি। তবে তাদের মধ্যে ব্যতিক্রম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই টালিউড সুন্দরীর ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারী নয়, বরং ২১ ফেব্রুয়ারি। নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে সোমবার এ খবর জানিয়েছেন শুভশ্রী নিজেই। শুভশ্রী জানান, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করেছেন শুভশ্রী। এদিন ইনস্টাগ্রামে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক। পোস্টের শেষে ভালবাসার ইমোজি দিতেও ভোলেনি তিনি। কানাঘুষা আছে, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুর...
আঠারো বছরে হৃদয়ে মাটি ও মানুষ

আঠারো বছরে হৃদয়ে মাটি ও মানুষ

বিনোদন
২১ ফেব্রুয়ারি ১৮ বছরে পদার্পণ করছে শাইখ সিরাজের কৃষি কার্যক্রম অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি থেকে চ্যানেল আইতে প্রচার হয় অনুষ্ঠানটি। দেশের কৃষির বহুমুখী উন্নয়ন, অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে রয়েছে এ অনুষ্ঠানটির প্রভাব। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের অগণিত শিক্ষিত তরুণ যুক্ত হয়েছেন কৃষিতে। খাদ্যশস্য ও ফল ফসল উৎপাদনে তারা রেখে চলেছেন অসামান্য অবদান। শখের পরিচালনা থেকে শুরু করে নীতি-নির্ধারণী পর্যায়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে এ অনুষ্ঠানটি রেখে চলেছে অসামান্য অবদান। হৃদয়ে মাটি মানুষ শুধু দেশের কৃষি সাফল্য নয়, তুণমূল কৃষকদের অধিকার সুরক্ষা, তাদের কণ্ঠস্বরকে জাগ্রত করার ক্ষেত্রে রেখেছে অবদান। হৃদয়ে মাটি ও মানুষের প্রতি বছরের অর্থনৈতিক গবেষণাধর্মী আয়োজন ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ দেশের কৃষি অর্থনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ...
সুপ্রিম কোর্টে রায় বাংলায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে রায় বাংলায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

বাংলাদেশ
সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে বলেও জানান তিনি। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যেন আদালতের রায় বুঝতে পারে, তাই ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে। হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।...
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ সোমবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।...