Saturday, August 8

Month: February 2022

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠক রাতে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠক রাতে

জাতীয়
করোনার সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। সেখানে এটি নিয়ে আলোচনা হবে। নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এখন ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা, তা বলেননি শিক্ষামন্ত্রী।...
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিশু নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিশু নিহত

বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বালু বোঝাই ট্রাকটি চাকা বিকল হয়ে দুদিন ধরে পড়ে আছে সড়কে। দাঁড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। নিহত সিন্নাতুনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে। ত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মক্কা-মদিনা পরিবহণ যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। আহতদের মধ্যে ১ শিশু মারা যায়। তিন...
এমবাপ্পের গোলে রিয়ালকে হারাল পিএসজি

এমবাপ্পের গোলে রিয়ালকে হারাল পিএসজি

খেলা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের অন্তিম সময়ে এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন। আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছেন এমবাপ্পে। দীর্ঘদিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা। ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেওয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেওয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি। শুরু থেকে পিএসজি বলের দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল। টনি ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসেমিরোকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে অনেকটাই শাসাচ্ছিলেন মার্কো ভেরাত্তি ও লিয়ান্দ্রো পারেদেসরা। তার সুফলটা ভোগ করছিল...
বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে যা ছিল

বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে যা ছিল

বিনোদন
মৃত্যুর মাত্র দুদিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দিয়েছিলেন ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর বয়সে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরনো একটি ছবি শেয়ার করেন। ছবিতে সানগ্লাস আর স্বর্ণের চেইন পরা ওই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন— ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’। তিনি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ড্যান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস। সংগীত জগতে একের পর এক তারকা পতন, লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে যার সদা উপস্থিতি। চিকিৎসারত ডা. দীপক ...
রাশিয়া সেনা সরানোর ঘোষণার পর কমল তেলের দাম

রাশিয়া সেনা সরানোর ঘোষণার পর কমল তেলের দাম

আন্তর্জাতিক
ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ কমে গেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে। খবর রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলার ৮৪ সেন্ট কমে ৯২ ডলার ৬৪ সেন্টে পৌঁছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেলপ্রতি চার ডলারেরও বেশি কমে ৯১ ডলার ২৯ সেন্টে বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া চরম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেলে বিশ্ববাজারে তেলের দাম ২০১৪ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্রেন্ট তেল গত কয়েক দিনে ব্যারেলপ্রতি ৯৭ ডলার পর্যন্ত বিক্রি হয়েছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ব্যাপকভাব...
যে কারণে গা ভর্তি সোনা পরতেন বাপ্পি লাহিড়ী

যে কারণে গা ভর্তি সোনা পরতেন বাপ্পি লাহিড়ী

আন্তর্জাতিক
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তার পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। তার গহনা পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেছে। তবে কেন গহনা পরতেন, সেটিও জানিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সময়ই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেত না তাকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার গহনার প্রতি ভালোবাসার কারণ। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রিসলির দ্বারা তিনি অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, ‘হলিউডের গায়ক এলভিস প্রিসলি সোনার হার পরতেন। আমি প্রিসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তা হলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটি করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গহনা পরি। কিন্তু সেটি ঠিক না। সোনা আমার কাছে এগিয়ে যাওয়ার...
আত্মহত্যার আগে চিরকুটে যা লিখে গেলেন প্রাপ্তি

আত্মহত্যার আগে চিরকুটে যা লিখে গেলেন প্রাপ্তি

বাংলাদেশ
মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ ঘর থেকে প্রাপ্তি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর আগে চিরকুট লিখে ওই মেয়েটি। সেখানে সে মৃত্যুর কারণও জানিয়ে গেছে। ওই চিরকুটে লেখা রয়েছে— ‘শ্বশুরবাড়ির লোকজন কেউ তাকে ভালোবাসত না, শুধু পড়াশোনা করতে চাই বলে শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে যন্ত্রণা দিত। তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিই।’ মঙ্গলবার সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রামে নিজ ঘরে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে রাতে থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই চিরকুটটি উদ্ধার করে পুলিশ। নিহত প্রাপ্তি একই গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত কিশোরীর হাত থেকে একটি চ...
লোপাট ১৫০০০ কোটি টাকা

লোপাট ১৫০০০ কোটি টাকা

অর্থনীতি
সরকারি ব্যয়ের মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনি, জ্বালানি তেল ক্রয়, খাদ্য বিতরণ, ব্যাংক, বিমা ও রাজস্ব খাত ঘিরে এ অনিয়ম হয়। পাশাপাশি কোভিড-১৯ চিকিৎসার জন্য বিদেশি প্রকল্পে সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ধরা পড়ে। করোনাকালেও থেমে ছিল না শিক্ষা, স্বাস্থ্য ও গরিব মানুষের খাদ্য বিতরণের টাকা ব্যয়ে অনিয়ম। যা নিরীক্ষা বিভাগের ২০২০-এর প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় থেকে শিগগিরই আর্থিক অনিয়মের এ প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও অডিট আপত্তির সম্পূর্ণ অর্থ সমন্বয় হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে দুর্নীতির সামান্য কিছু অর্থ আদায়ের পর বাকিগুলো অনিষ্পন্ন অবস্থায় ঝুলে থাকে বছরের পর বছর। হয়তো এবারও এর ব্যতিক্রম হবে ...
ভালোবাসা দিবসে স্ত্রীর মামলায় জেলে গেল পুলিশ কনস্টেবল

ভালোবাসা দিবসে স্ত্রীর মামলায় জেলে গেল পুলিশ কনস্টেবল

বাংলাদেশ
বিশ্ব ভালোবাসা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন ও যৌতুকের মামলায় সোমবার পুলিশ কনস্টেবল হুমায়ন কবির (৩১) গেল কারাগারে। ময়মনসিংহের ৩য় বিচারিক আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পূসন কান্তি দাস। মামলার বাদীপক্ষে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী নুরুল হক শুনানিতে অংশ নেন। তিনি জানান, উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মো. আব্দুল মান্নানের কন্যা মোছা. রেবেকা সুলতানার সঙ্গে ধর্মীয় ও রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী ২০১২ সালের ৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মো. হাবিবুর রহমানের পুত্র হুমায়ুন কবির (২৮)। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য রেলওয়ে পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল হুমায়ুন ...
ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় মোসা. রুজিনা বেগম নামে এক গৃহবধূ ভ্রূণ হত্যার অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতে দায়েরকৃত মামলায় থানা পুলিশ মো. রবিউল শরীফকে (২২) গ্রেফতার করেছে। শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ওই মারধর ও ভ্রূণ নষ্টের ঘটনা ঘটে। থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী বাড়ির রহমান শরীফ (৫০) তার স্ত্রী করুনা বেগম (৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ (২২) তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার একপর্যায় স্থানীয় মনির হোসেনের স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাকচিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলট্রাসনোগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়ে গেছ...