Friday, August 7

Month: March 2022

করোনায় আরও একজনের মৃত্যু

করোনায় আরও একজনের মৃত্যু

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ১২০ জনে দাঁড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৬৯ জনের দেহে ভাইরাসটি ধরা পড়েছে। মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দ...
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা

বাংলাদেশ
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইয়াছমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার কালোয়ারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন আক্তার একই ইউনিয়নের কাজিরপাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ফোরকানের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে প্রায় এক মাস পূর্বে স্বামীকে নিয়ে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানেই ঘরের বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আক্তার আত্মহত্যা করেন। নিহতের ছোট বোন কুরমত আক্তার জানান, ঋণ পরিশোধ করতে না পারায় তারা প্রায় সময় ঝগড়াঝাটি করতেন। ঘটনার দিন বাড়ির সবার অগোচরে বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বোন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের স্বামীসহ অন্যরা তার বোন...
সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকায় বসুরহাট-দাগনভূঞা সড়কে সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কসটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট না তাই এটি ককটেল বিস্ফোরণ কিনা তা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। ত...
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিমি যানজট

বাংলাদেশ
সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা। পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভাডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এ কারণেই এই যানজটের সৃষ্টি হয়। বগুড়াগামী হানিফ পরিবহণের চালক রমজান মিয়া বলেন, সকাল ৭টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এ...
আবারও সক্রিয় জালনোট তৈরির চক্র

আবারও সক্রিয় জালনোট তৈরির চক্র

অর্থনীতি, বাংলাদেশ
রমজান ও ঈদকে ঘিরে চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার নোট তৈরির অসাধু চক্র। এই চক্র আগে কেবল নগরীতে সক্রিয় থাকলেও এখন ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যায়েও। সেখানে গড়ে তুলছে জালনোট তৈরির অঘোষিত কারখানা। চক্রের সদস্যরা নানা কৌশলে বাজারে ছাড়ছে জালনোট। ঈদকে কেন্দ্র করে জালনোট তৈরিতে মেতে উঠেছে এ ধরনের বেশ কয়েকটি অপরাধী চক্র। প্রতারণার মাধ্যমে টাকা লুটে নিতে কোটি কোটি টাকার জালনোট তৈরি করে তা বাজারে ছাড়ছে। মেতে উঠেছে রমরমা বাণিজ্যে। ঈদ সামনে রেখে কয়েক কোটি টাকার জালনোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এর আগেই জালনোট তৈরির একটি চক্র শনাক্ত করেছে চট্টগ্রাম র‌্যাব। র‌্যাব-৭ এর একটি টিম সোমবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জালনোট, জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-কুতুবদিয়ার মনোহরখালী এলাকার শহীদুল্লাহর ছেলে সাইফুদ্দীন আহাম্মদ ও...
শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি

শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি

বিনোদন
ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সোমবার ছিল এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই নায়ক। আর এদিনই নতুন খবর দিলেন শাকিব। জানা গেল, ‘রাজকুমার’ সিনেমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন। সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার। সিনেমার সিডিউল নিয়ে হিমেল আশরাফ বলেন, আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।...
দইয়ের কার্টনে চেয়ারম্যানকে বিষধর সাপ উপহার!

দইয়ের কার্টনে চেয়ারম্যানকে বিষধর সাপ উপহার!

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে দই লিখা কার্টনে একটি বিষধর সাপ উপহার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গজারিয়া বাজারে উপজেলার রামনগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডলকে ওই সাপটি উপহার হিসেবে পাঠানো হয়। চেয়ারম্যানের কর্মচারী শ্যামল কুমার বিশ্বাস বলেন, বিকালে এক ভ্যানচালক কাগজের একটি কার্টন উপহার দিয়ে যান। উপহারের কার্টনে দই লেখা ছিল। আমি ও আমার আরেক সহযোগী মিলে কার্টুনটি খুলে সাপ দেখতে পাই। এসময় বাবুল সাপ দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। তিনি আরও বলেন, তাৎক্ষণিক ওই ভ্যানচালককে জিজ্ঞেস করলে তিনি গোপালপুর বাজারের কীটনাশকের একটি দোকান থেকে কার্টনটি দেওয়ার কথা নিশ্চিত করেন। পরে তাকে নিয়ে ওই বাজারে গিয়ে অভিযুক্ত জরুরউদ্দিন ব্যাপারীকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাক...
হিলি স্থলবন্দরে আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুর কারণে মঙ্গলবার আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন। তিনি জানান, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু গত তিনদিন আগে ব্রেন স্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা যান। যার জন্য মঙ্গলবার সকাল থেকেই দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে ভারত হতে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।...
মারিওপোলে রুশ হামলায় ৫ হাজার মানুষের প্রাণহানি

মারিওপোলে রুশ হামলায় ৫ হাজার মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর মারিওপোলে রাশিয়ার বাহিনীর হামলায় নিহত বেড়ে পাঁচ হাজারে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। শহরটির মেয়রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। খবর রয়টার্স, ফার্স্ট পোস্ট ও দ্য মিররের। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মেয়রের তথ্যানুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত মারিওপোল শহরে প্রায় ৫ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১০ জন শিশুও রয়েছে। মেয়র অফিসের মুখপাত্র বলেন, রুশ হামলায় মারিওপোলের ৯০ ভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৪০ ভাগ বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিওপোলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল, স্থল ও বিমান পথ থেকে হামলায় বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় সাড়ে চার লাখ লোক এখন ময়লার স্তুপে বসবাস করছেন। প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা ব...
বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল আজ

বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল আজ

রাজনীতি
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট। ১১ মার্চ ডাকা হরতালের পক্ষে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট। হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি বাম জোট আহ্বান জানিয়েছে। একইসঙ্গে হরতালে উসকানি দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে। এদিকে ‘অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে’ হরতাল ডাকা হয়েছে-এমন দাবি করে ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। রোববার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে হরতাল নিয়ে সংবাদ সম্মেলন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণদাবির এ হরতালের পক্...